২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বাড়ল, নিবন্ধন ২২ নভেম্বর পর্যন্ত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি
ফাইল ছবি

আগামী বছর হজে বাংলাদেশের জন্য বর্ধিত কোটা দিয়েছে সৌদি আরব। এই বর্ধিত কোটা এবং সরকারি ব্যবস্থাপনায় অব্যবহৃত কোটায় হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ২২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রীর কোটা বাড়িয়েছে। বর্ধিত ও অব্যবহৃত কোটায় নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করা যাবে।

২০২৭ সালের হজের জন্য প্রাথমিক নিবন্ধন গত ২৬ সেপ্টেম্বর শেষ হয়। আগামী বছরের জন্য বাংলাদেশের হজযাত্রীর কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। মন্ত্রণালয় জানিয়েছে, বর্ধিত কোটা বা অব্যবহৃত কোটা পূরণ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

প্রাথমিকভাবে নিবন্ধিত হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত প্যাকেজের বাকি অর্থ জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন ও অর্থ জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad