প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান স্মরণে রাজধানীর হাতিরঝিলে বর্ণাঢ্য আয়োজনে পালন করা হলো ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’।
শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজনে সহায়তা করে শিল্পকলা একাডেমি।
বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবসের এ আয়োজনে নর্থ সাউথ, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, ইউআইইউ, ড্যাফোডিল, ইউল্যাব, স্টেট, ইউডা, ইন্ডিপেন্ডেন্ট, ঢাকা ইন্টারন্যাশনাল, প্রাইম এশিয়া, ইউআইটিএসসহ অসংখ্য বেরসকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছিলেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাসহ বিশিষ্টজন ও শহিদ পরিবারের সদস্যরা।

‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবসে’ হাতিরঝিলে ড্রোন শোতে জুলাই অভ্যুত্থানের দৃশ্য। ছবি: সংস্কৃতি উপদেষ্টার ফেসবুক থেকে
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার লিমন বলেন, ১৮ জুলাই যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস ফাঁকা করে দেওয়া হয়, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আন্দোলন এগিয়ে নিয়ে যান। সেদিনই প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদ হন।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী জীবন আহমেদ বলেন, জুলাই আন্দোলনের পুরো দৃশ্যপট বদলে দিয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা তাদের জীবন দিয়ে এ দেশ থেকে স্বৈরাচার তাড়িয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তত ৩০ জন শিক্ষার্থী চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদ হয়েছেন।
অনুষ্ঠানে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জুলাই আন্দোলনে গড়ে তোলা প্রতিরোধ নিয়ে চলচ্চিত্র প্রদর্শনী হয়। পরে দ্রোহ ও বিজয়ের গান পরিবেশন করেন সংগীতশিল্পীরা। অনুষ্ঠান শেষ হয় মনোমুগ্ধকর ড্রোন শো দিয়ে, যার মাধ্যমে জুলাই আন্দোলনের বিভিন্ন মুহূর্ত মূর্ত করে তোলা হয়।

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
৭ ঘণ্টা আগে
নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।
৮ ঘণ্টা আগে
তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম
৯ ঘণ্টা আগে
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।
৯ ঘণ্টা আগে