পুলিশের সামনে চাপাতি হাতে ছিনতাইকারী, ফেসবুকে ভিডিও ভাইরাল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ধানমন্ডি ৩২ নম্বরে প্রকাশ্যে চাপাতি হাতে ছিনতাই। ছবি: ভিডিও থেকে

রজাধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরের চাপাতি হাতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পর ওই ছিনতাইকারীকে ট্রাফিক পুলিশের সামনে দিয়ে ট্রাফিক সিগন্যাল পেরিয়ে যেতে দেখা গেছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তিন ঘণ্টায় ভিডিওটি দেখা হয়েছে ১৭ লাখবার। সাড়ে তিন হাজারেরও বেশি বার ভিডিওটি শেয়ার হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ছিনতাইতারী একজনের ব্যাগ ছিনতাই করে চাপাতি হাতে সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সামনে দিয়ে বিনা বাধায় হেঁটে চলে গেছেন। ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ বলছে, ঘটনাটি বৃহস্পতিবার রাতের। ওই ছিনতাইকারীর সন্ধান চলছে।

সড়কে অবস্থানরত একটি প্রাইভেট কার থেকে ১৪ সেকেন্ডের ভিডিওটি ধারণ করা হয়েছে। এতে দেখা যায়, রাতের কোনো একটি সময়ে ব্যস্ত সড়কের পাশেই চাপাতি হাতে একজনকে ভয় দেখাচ্ছিলেন এক যুবক। মুহূর্ত পরেই একটি ব্যাগ মাটি থেকে তুলে কাঁধে নিয়ে তিনি হেঁটে সড়কের বিপরীত পাশে চলে যান।

এ দুই পুলিশ সদস্য ও তাদের সঙ্গে থাকা আরেকজনকে সড়কে গাড়ি চলাচলে নির্দেশনা দিতে দেখা যায়। তাদের সামনে দিয়ে ছিনতাইকারী তরুণটি বিনা বাধায় চলে যান। তার এক হাতে ছিল ব্যাগ, এক হাতে ছিল চাপাতি। পুলিশ সদস্যদের সামনে দিয়ে যাওয়ার সময় তিনি চাপাতি আড়াল করার চেষ্টা করেন।

এ সময় ঘটনাস্থলে অনেক মানুষ উপস্থিত ছিলেন। তাদের সামনেই ঘটনাটি ঘটলেও কেউ এগিয়ে যাননি। ফেসবুকে ওই ভিডিওতে কমেন্টে অবশ্য কেউ কেউ প্রশ্ন তুলেছেন, পুলিশ সদস্যরাই যেখানে নিশ্চল, সেখানে সাধারণ মানুষ কোন সাহসে এগিয়ে যাবেন?

কেউ কেউ অবশ্য পালটা যুক্তিও দিয়েছেন। বলেছেন, প্রকাশ্যে এত মানুষের সামনে এমন ছিনতাইয়ের ঘটনা মেনে নেওয়া যায় না। ছিনতাইকারী ছিলেন মাত্র একজন। আশপাশের মানুষগুলো এগিয়ে গেলে তাকে আটকানো সম্ভব ছিল। কিন্তু সবাই দায় এড়িয়েছেন।

ছিনতাইয়ের এই ভিডিও নিয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা একটি গণমাধ্যমকে বলেন, ঘটনাটি বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকের। এ ঘটনা নিয়ে থানায় কেউ অভিযোগ করেনি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীকে শনাক্তের কাজ চলছে।

ওসি ঘটনাটি দিবাগত রাত ১২টার দিকের উল্লেখ করলেও সড়কে সাধারণ মানুষ ও যানবাহনের উপস্থিতি দেখে তা এত গভীর রাতের বলে মনে হয়নি। ভিডিওটি যিনি পোস্ট করেছেন, তিনিও ঘটনার কোনো সময় উল্লেখ করেননি।

আরিয়ান নামের ওই পোস্টদাতা কেবল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘ধানমন্ডি ৩২ নম্বরে চাপাটি হাতে ব্যাগ ছিনতাই করছে… অথচ তার পাশেই ছিল ট্রাফিক পুলিশ।’ তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি রাজনীতি ডটকম।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৬ মাসে পুলিশ বাহিনীতে নিয়োগে দলীয়করণ হয়নি: সংসদীয় কমিটি

বিএনপি সরকার গঠনের পর গত ছয় মাসে পুলিশ বাহিনীতে নিয়োগে কোনো ধরনের দলীয়করণ করা হয়নি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বৈঠকে কমিটি জানিয়েছে, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ না করে নিরপেক্ষভাবে গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখ

১৮ ঘণ্টা আগে

তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ আগামী বছর থেকে: সংসদীয় কমিটিতে তথ্য

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে তুলে ধরা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।

২০ ঘণ্টা আগে

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাগরিককে চড়-লাঠিপেটার ক্ষমতা নেই: আসক

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার

২০ ঘণ্টা আগে

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা হচ্ছে: প্রতিমন্ত্রী শাহে আলম

তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’

১ দিন আগে