ভিসা জালিয়াতি করলে আজীবন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা: দূতাবাস

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভিসা প্রার্থীরা ভুয়া নথিপত্র দাখিল বা তথ্য গোপনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে সতর্ক করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। এর ফলে আজীবনের জন্য ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবেন। এমনকি তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের হতে পারে।

শুক্রবার (১৮ জুলাই) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।

দূতাবাস বলছে, এই গল্প আমরা আগেও শুনেছি। কারণ, কনস্যুলার অফিসাররা ভিসা জালিয়াতি, প্রতারণার নতুন কৌশল ও ভুয়া নথিপত্র তৈরির প্রযুক্তি সম্পর্কে সবসময় অবগত থাকেন।

দূতাবাসের সতর্কবার্তায় বলা হয, ভিসা প্রক্রিয়ায় সঠিক তথ্য প্রদান ও স্বচ্ছতা বজায় রাখা প্রার্থীদের দায়িত্ব। তথ্য গোপন করা বা ভুয়া নথি দাখিল করা গুরুতর অপরাধ, যা প্রার্থীর ভবিষ্যতের ভ্রমণ এবং অভিবাসন সম্ভাবনাকে চিরতরে নষ্ট করে দিতে পারে।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, ভিসা আবেদন প্রক্রিয়ায় কোনো প্রতারক বা দালালের আশ্রয় না নিয়ে নিজের তথ্য সঠিকভাবে দাখিল করার মধ্য দিয়েই প্রার্থীরা সুরক্ষিত থাকতে পারেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

৭ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

৮ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

৯ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

৯ ঘণ্টা আগে
Advertisement