ক্যামব্রিজের অধ্যাপক মোজাহারুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মোজাহারুল ইসলামের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ৩ এপ্রিল।
এ উপলক্ষ্যে আজ শুক্রবার বাদ আসর খুলনায় উম্মে হানি খাতুন শান্তিনগর মধ্যপাড়া জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রয়াতের ভাই অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান রাজনীতি ডটকমকে জানান, ড. মো. মোজাহরুল ইসলাম ও শার্লী ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৬ সালের মে মাসের সুবিধাজনক তারিখে খুলনায় অনুষ্ঠেয় ড. মো. মোজাহারুল ইসলাম স্মারক বক্তৃতা অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের ‘শিক্ষাবৃত্তি’ প্রদান করা হবে।
খুলনার কৃতী সন্তান ড. মো. মোজাহারুল ইসলাম ২০০৯ সালের ৩ এপ্রিল ক্যামব্রিজে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।














