সাংবাদিক তাসনিম মহসিন মিশুর মায়ের মৃত্যু

ডেইলি স্টারের কূটনৈতিক প্রতিবেদক তাসনিম মহসিন মিশুর মা মোহসিনা আহমেদ মারা গেছেন। কৃষি ব্যাংকের সাবেক এই কর্মকর্তার বয়স হয়েছিল ৭০ বছর।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার সিদ্ধেশ্বরীতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মোহসিনা আহমেদ সাবেক বিচারপতি আবু কাউছার আহমেদের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জোহরের নামাজের পর সিদ্ধেশ্বরীর বায়তুস সুজুত মসজিদে মোহসিনা আহমেদের জানাজা হবে। পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।












-e7c2bf-256x144.webp)

