বাতিল নিয়োগ ফেরত চেয়ে আন্দোলন, ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ-জলকামান-সাউন্ড গ্রেনেড

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ৩৮
আদালতের রায়ে বাতিল হওয়া নিয়োগ ফিরে পেতে শাহবাগ মোড় অবরোধ করলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় আন্দোলনকারীদের। ছবি: রাজনীতি ডটকম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পেয়েও আদালতের আদেশে স্থগিত হয়ে নিয়োগ ফেরত চাইতে গিয়ে পুলিশের ব্যাপক লাঠিচার্জের শিকার হয়েছেন চাকরিপ্রত্যাশীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। আন্দোলনকারীদের টেনে-হিঁচড়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেন পুলিশ সদস্যরা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে জাতীয় জাদুঘরের সামনে আন্দোলনকারী চাকরিপ্রত্যাশীদের ওপর চড়াও হয় পুলিশ।

Shahbag Police Action On Protesters 06 Photo

ঘটনাস্থল থেকে পাওয়া শেষ খবর বলছে, পুলিশের ব্যাপক অ্যাকশনের মুখে আন্দোলনকারী চাকরিপ্রত্যাশীরা শাহবাগ মোড়ের অবরোধ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, পুলিশ জলকামান থেকে কিছুক্ষণ পর পর আন্দোলনকারীদের দিকে পানি ছুড়ছে। বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যায় এ সময়। টিয়ার শেল ছোড়ার পাশাপাশি লাঠিচার্জও করে পুলিশ। এ সময় আন্দোলনকারী কয়েকজনকে পুলিশ আটক করে। অন্যদিকে পুলিশের লাঠিচার্জে কয়েকজন আহত হন। জল কামানের পানি ও টিয়ার শেলের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন কয়েকজন।

Shahbag Police Action On Protesters 05 Photo

এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ছয় হাজার ৫৩১ জনের নিয়োগ দাবিতে আন্দোলনকারীরা দুপুর ১টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন। ‘সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকবৃন্দ তৃতীয় ধাপ (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) ’-এর ব্যানারে সকাল থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছিলেন তারা।

আন্দোলনকারীরা বলছেন, তাদের নিয়োগ বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় 'বৈষম্যমূলক'। তিন ধাপে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম শেষ করে এখন তৃতীয় ধাপ নিয়ে 'প্রহসন' চলছে। বর্তমান সরকার তাদের নিয়োগের সুপারিশ করে তারাই আবার তা বাতিল করেছে।

Shahbag Police Action On Protesters 03 Photo

এই নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরে আন্দোলনকারীরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। লিখিত পরীক্ষা হয় ২০২৪ সালের ২৯ মার্চ, ফলাফল প্রকাশ করা হয় একই বছরের ২১ এপ্রিল। ১২ জুন মৌখিক পরীক্ষা শেষ হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে গত বছরেত ৩১ অক্টোবর ফলাফল প্রকাশিত হয়। এতে ছয় হাজার ৫৩১ জন চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ পান। তবে সুপারিশ না পাওয়া ৩১ জন হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত প্রথমে এই ছয় হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন। পরে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ৬ ফেব্রুয়ারি বাতিল করে রায় দেন হাইকোর্ট।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫ জনে।

৫ ঘণ্টা আগে

বাংলাদেশের বিচার বিভাগ সবচেয়ে স্বাধীন: আইনমন্ত্রী

বাংলাদেশের বিচার বিভাগ সব থেকে স্বাধীন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীন বলেই ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) নেতারা গ্রেপ্তারের পরদিনই জামিন পেয়েছেন।

৬ ঘণ্টা আগে

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ২৮ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টায় পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

৭ ঘণ্টা আগে

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‍্যাব ডিজি

ঈদুল আজহা সামনে রেখে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার হুমকি র‍্যাব পায়নি বলে জানিয়েছেন এলিট ফোর্সের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের বিশেষ নিরাপত্তা প্রস্তুতিও রয়েছে বলে আশ্বস্ত করেছেন তিনি।

৭ ঘণ্টা আগে