সাকিব আল হাসানকে দুদকে তলব

প্রতিবেদক, রাজনীতি ডটকম

শেয়ার বাজার সংক্রান্ত মামলার আসামি ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে তাকে আগামী ২৬ নভেম্বর হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরু অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শেয়ারবাজারে কারসাজি করে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে ক্ষতিসাধন পূর্বক ক্যাপিটাল গেইনের মাধ্যমে অর্জিত অপরাধ লব্ধ অর্থ গোপনের অভিপ্রায়ে লেয়ারিং করে বিভিন্ন খাতে হস্তান্তর করেছেন। এই অপরাধে সাকিব আল হাসানসহ বেশ কয়েকজনের নামে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী নোটিশ জারি করেছে। আগামী ২৬ তারিখ তাকে তলব করা হয়েছে।

তিনি আরও বলেন, সাকিব আল হাসানসহ মামলা সংশ্লিষ্ট ১৫ জন আসামিকে ২৫ ও ২৬ নভেম্বর তলব করা হয়েছে।

গত ১৭ জুন শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসান, সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের (ওরফে হিরু) সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন।

দুদক সূত্রে আরও জানা যায়, সাকিব আল হাসানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান আছে। ওই অভিযোগ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ক্ষমতার পট পরিবর্তনের পর ক্রিকেটার সাকিব আল হাসান আদাবর থানায় একটি হত্যা মামলা হয়। আর গত ১৯ জানুয়ারি চেক ডিজঅনার মামলায় সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাইকোর্টের শ্যোন অ্যারেস্ট সংক্রান্ত আদেশ স্থগিত

কয়েকজন ব্যক্তির দায়ের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রায় দেন যে, সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাদের গ্রেপ্তার, শ্যোন অ্যারেস্ট বা কোনোভাবে হয়রানি করা যাবে না। একইসাথে আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও নিপীড়ন করা কেন আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না

৫ ঘণ্টা আগে

এমপি হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করতে বলেছেন আদালত।

৫ ঘণ্টা আগে

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীব

৫ ঘণ্টা আগে

মিরপুরে দেয়াল ধসের ঘটনা তদন্তে কমিটি

দেয়ালটি ২০১৪ সালে নির্মাণ করা হলেও এতে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী দেওয়া হয়নি। এখানে আরসিসি করা হয়নি, শুধু ইটের ওপর গাঁথুনি দিয়ে দেয়াল করা হয়েছে। এ কারণেই আজ এই বড় দুর্ঘটনা ঘটে গেলো।

৭ ঘণ্টা আগে