প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন মারা গেছেন ঢাকা বিভাগে, বাকি দুজনের একজন ময়মনসিংহ ও একজন চট্টগ্রাম বিভাগে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৩৫৩ জনের মৃত্যু হলো দেশে।
বুধবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার ডেঙ্গু সংক্রমণের চিত্র তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু সংক্রমণ নিয়ে ৭৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৮৮ হাজার ৪৫৭ জনে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৮৫ হাজার ২৬৭ জনই চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া এমন রোগীর সংখ্যা ৬৯৭ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে সর্বোচ্চ ১৫৪ জন ঢাকা বিভাগের, দ্বিতীয় সর্বোচ্চ ১২৭ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, তৃতীয় সর্বোচ্চ ১২৫ জন বরিশাল বিভাগের।
এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, ময়মনসিংহ বিভাগে ৫৩ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, খুলনা বিভাগে ৩২ জন ও সিলেট বিভাগে একজন ডেঙ্গু সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এ সময়ে।

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
১ দিন আগে
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
২ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
২ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২ দিন আগে