দুই ভবনের মাঝ থেকে ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

রাজধানীর আফতাবনগর এলাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দুটি ভবনের মাঝের জায়গা থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) ফুটেজে দেখা গেছে, ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ভবনের ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে গেছেন। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ড. ফরাশ উদ্দিন ভবন ও মূল ভবনের মাঝের ফাঁকা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মুশফিক উজ্জামান বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন মুশফিক। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। খিলগাঁও ‘এ’ ব্লক এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।

বিশ্ববিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা যায়, মুশফিক বৃহস্পতিবার ক্লাস করতে গিয়েছিলেন। বিকেল সোয়া ৩টার দিকে তিনি ক্লাস থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পরেই কয়েকজন শিক্ষার্থী দুই ভবনের মাঝে তার মরদেহ দেখতে পান। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দিলে তারা পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চাঁদাবাজদের ছাড়াতে তদবির করলে আইনগত ব্যবস্থা: ডিএমপি কমিশনার

চাঁদাবাজদের গ্রেফতারের পর যারা তাদের ছাড়াতে থানায় তদবির করতে আসবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

৪ ঘণ্টা আগে

আইনজীবী সমিতির নির্বাচনে লড়তে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

জানা গেছে, আসন্ন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

৪ ঘণ্টা আগে

গণমাধ্যম সরকারের প্রতিপক্ষ নয়, বরং বন্ধু: তথ্যমন্ত্রী

তথ্য মন্ত্রণালয় থেকে গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব এসেছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, তথ্য মন্ত্রণালয় এক তথ্য বিশেষজ্ঞকে নিয়ে একটা পরামর্শক কমিটি এবং পরে গণমাধ্যম কমিশন গঠন করার প্রস্তাব দিয়েছে।

৫ ঘণ্টা আগে

৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে সরকার যাত্রা শুরু করেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। তিনি বলেন, ‘বিগত দিনে দেশ ছিলো আমদানিনির্ভর। জনগণের ভোগান্তি না বাড়িয়ে সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত আছে।’

৬ ঘণ্টা আগে