প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি ৮০টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুই পর্বে এই সংলাপ অনুষ্ঠিত হবে।
রবিবার (২৩ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ৮০টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপ ২৫ নভেম্বর মঙ্গলবার। সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত প্রথম পর্বে ৪০টি এবং দুপুর ২টা থেকে বিকেল চারটা পর্যন্ত আরও ৪০টি সংস্থার সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হবে।
গত ১৪ সেপ্টেম্বর ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয় ইসি এবং পরে আরও ১৬টি সংস্থাকে নিবন্ধন দিতে দাবি-আপত্তি আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করে সংস্থাটি। এর মধ্যে থেকে ১৫টিকে নিবন্ধন দেওয়া হবে। চূড়ান্ত ৬৬টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ১৪টি যুক্ত করে ৮০টির সঙ্গে সংলাপে বসছে ইসি। শুনানি শেষে আরও একটি সংস্থা এ সংলাপে যুক্ত হতে পারে।
এর আগে সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে সংলাপ শেষ করেছে নির্বাচন কমিশন।
আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করে আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজন করার পরিকল্পনা করছে ভোট আয়োজনকারী সাংবিধানিক এ সংস্থাটি।

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
৯ ঘণ্টা আগে
ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
৯ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক
১০ ঘণ্টা আগে
দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১২ ঘণ্টা আগে