প্রতিবেদক, রাজনীতি ডটকম

বঙ্গোপসাগর অঞ্চল একটি কৌশলগত ভিত্তিতে পরিণত হচ্ছে এবং বাংলাদেশ নিষ্ক্রিয় করিডোর নয়, আত্মবিশ্বাসী হয়ে পরিচালিত হতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫’-এর উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ নিজেকে একটি সক্রিয়, সার্বভৌম ও দায়িত্বশীল প্লেয়ার হিসেবে বেছে নিয়েছে। বাংলাদেশ নিষ্ক্রিয় করিডোর নয়, আত্মবিশ্বাসী হিসেবে চলতে চায়। আমরা দৃঢ়ভাবে জড়িত থাকব। প্রয়োজনে দৃঢ়ভাবে কথা বলব এবং জাতীয় স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতার দিকে নজর রেখে সর্বদা উৎপাদনশীল অংশীদার হব।
তিনি বলেন, ক্ষমতার জ্যামিতিতে যারা থাকবেন তারা বড় ও মধ্যবিত্ত শক্তির সঙ্গে সমানভাবে সম্পৃক্ত হবেন, তবে তাদের সিদ্ধান্ত জাতীয় স্বার্থ, সার্বভৌম সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে পরিচালিত হতে হবে।
উপদেষ্টা বলেন, আমার দেশ ভঙ্গুরতার মূল্য জানে, আমরা মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ রোহিঙ্গাদের জন্য আমাদের দরজা খুলে দিয়েছি। আমরা জাতিসংঘ শান্তি মিশনে অবদান রেখেছি এবং আমরা জানি মানবিক সংকট কত দ্রুত বাড়তে পারে।
তিনি আরও বলেন, স্থিতিশীলতা কেবল আঞ্চলিক উদ্বেগ নয়, এটি একটি বিশ্বব্যাপী অপরিহার্যতা। আমাদের অবশ্যই কার্যকর বহুপাক্ষিক ও আঞ্চলিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে; যা কেবল কথা নয়, এমন একটি এজেন্ডা যা কর্মকাণ্ডে রূপান্তরিত হবে।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, সিজিএসর সভাপতি জিল্লুর রহমান এবং সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী বক্তব্য দেন।

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
৯ ঘণ্টা আগে
ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
৯ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক
১১ ঘণ্টা আগে
দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১২ ঘণ্টা আগে