২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনের ঘটনায় গ্রেপ্তার হওয়া সচিবালয়ের ১৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ইসি সচিব বলেন, “প্রার্থীদের কাছে অস্ত্র রাখা আচরণবিধির সঙ্গে বিরোধপূর্ণ নয়। তবে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে আচরণবিধিতে পরিবর্তন আনা হতে পারে।”
পাচার হওয়া অর্থ বিদেশ থেকে দেশে ফেরত আনতে সাধারণত ৪ থেকে ৫ বছর সময় লাগে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
সরেজমিনে দেখা যায়, লং মার্চ এগোতে না পাড়ায় জুলাই ঐক্যের লোকজন প্রগতী সরণিতে অবস্থান নেন। এ সময় তারা ভারতের আগ্রসনের বিরুদ্ধে নানা স্লোগান দেন। জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এ ছাড়া ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জ
তিনি বলেন, নিরাপত্তার কথা উল্লেখ করে যিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন, তিনি আসলে কী ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন, সেটি তিনি নিজেই ভালো বলতে পারবেন। তবে সামগ্রিকভাবে দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই।
ড. আসিফ নজরুল বলেন, আগে প্রবাসী কর্মীদের কাছ থেকে শত শত কোটি টাকা অবৈধভাবে আদায় করা হতো। বিদেশগামীদের সঙ্গে নানাভাবে দুর্নীতি করা হতো। আমরা এসব বন্ধ করতে সর্বোচ্চ চেষ্টা করেছি।
নির্দেশনায় বলা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অনুকূল নির্বাচনি পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো তথ্য ও প্রচারের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান,
ইনকিলাব মঞ্চের বরাত দিয়ে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, ‘চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড-যেকোনো স্থানে হতে পারে। ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন। বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর ও ব্রেনের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্যান্য সব অঙ্গ সক্রিয় রয়েছে।’
নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। বুধবার দুপুরে তাকে সেখানে হাজির হতে বলা হয়। বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে ১ হাজার ১০৪টি অনুপ্রবেশ চেষ্টার ঘটনায় ২ হাজার ৫৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়।
ইভারস ইয়াবস বলেন, বাংলাদেশে এই ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের নেতৃত্বে থাকতে পেরে আমি গর্বিত। এই মিশন নির্বাচনি প্রক্রিয়ার একটি স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন করবে। এটি বাংলাদেশের জনগণ ও তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন ও মানবাধিকারের আকাঙ্ক্ষার প্রতি ইইউয়ের সমর্থনের একটি উদাহরণ।
বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ নৌ বাহিনীকে জড়িয়ে ভারতের ট্রলার ডুবি নিয়ে প্রচারিত তথ্য ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও ভুল বলে জানিয়েছে আইএসপিআর। এ ধরনের ভুল অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে আইএসপিআর অপপ্রচার ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে।
মহান বিজয় দিবসের ৫৪তম বর্ষপূর্তিতে নতুন করে জাতীয় জীবনে সবাইকে ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নের গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
চিকিৎসাসহ যেকোনো প্রয়োজনে তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার খালেদা জিয়ার পাশে থাকবে বলেও জানিয়েছেন তিনি।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপরে হামলাকে ‘ফ্যাসিস্ট টেরোরিস্ট’দের ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ সরকারি ছুটির দিন কতক্ষণ মেট্রোরেল চলাচল করবে জানতে চাইলে তিনি বলেন, শনিবার ও অন্যান্য সব সরকারি ছুটির দিনের জন্য আমাদের সময়সূচি নির্ধারিত। সে অনুযায়ী আজ উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে ৬টা ৩০ মিনিটে ৷ সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে৷ আর মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে সকাল