আইন উপদেষ্টা আরও বলেন, ‘বর্তমানে হাইকোর্টের কিছু বেঞ্চ অস্বাভাবিকভাবে জামিন প্রদান করছে। এমন জামিন প্রাপ্ত ব্যক্তিরা যারা জনগণকে বা নির্দিষ্ট ব্যক্তিদের ক্ষতি করতে পারে, তাদের জামিন দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। আমি আগে প্রধান বিচারপতিকে বিষয়টি জানিয়েছি এবং আজও বিষয়টি পুনঃউল্লেখ করেছি। প্রধান বিচারপতি যথ
২৭তম বিসিএস পরীক্ষা-২০০৫ এর মাধ্যমে ১ম পর্যায়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে ৬৭৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দিয়েছে সরকার।
দূতাবাসগুলোকে তাদের নিরাপত্তার ব্যাপারেও আশ্বস্ত করে তিনি বলেন, সশস্ত্র বাহিনীসহ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক ও সচেষ্ট রয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আপনারা সবাই ওসমান হাদির জন্য খাস দিলে দোয়া করুন। যদি সবাই দোয়া করেন, হাদি নিশ্চয়ই ফিরে আসবেন। এখন তার জন্য দোয়া খুবই জরুরি।
বায়ু দূষণ এখন আর কেবল পরিবেশগত সমস্যা নয়, এটি দক্ষিণ এশিয়ার জন্য একটি গুরুতর উন্নয়ন চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর দূষণের কারণে প্রায় ১০ লাখ মানুষের অকাল মৃত্যু হচ্ছে এবং এর ফলে আঞ্চলিক জিডিপির প্রায় ১০ শতাংশ অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। ভৌগোলিক অবস্থানের কারণে এই দূষণের প্রভাব সবচেয়ে বেশি পড়ছ
মাথায় গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়েছে।
গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের সংশোধনী এবং হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। পাশাপাশি সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন একটি দূতাবাস স্থাপনের প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে।
আমাদের রিজার্ভ আমাদেরই বাড়াতে হবে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ধার করে বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে অর্থ নিয়ে রিজার্ভ বাড়ানোর দরকার নেই।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব কূটনীতিকদের কাছে কূটনীতিক ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টিতে সরকারের প্রতিশ্রুতি তুলে ধরবেন।
এর মধ্যে দেশে ৫৫ হাজার ৬৩৮ কোটি টাকা এবং দেশের বাইরে রয়েছে ১০ হাজার ৫০৮ কোটি টাকা মূল্যের সম্পদ।
বুধবার (১৭ ডিসেম্বর) পৃথক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও সিপিজে এ আহ্বান জানিয়েছে। এ ছাড়া, টিআইবি, আইন ও সালিশ কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানও আনিস আলমগীরকে গ্রেপ্তারে নিন্দা জানিয়ে তার মুক্তির দাবি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান বুধবার ওসমান হাদিকে দেখতে যান হাসপাতালে। রাত ৯টা ৪০ মিনিটে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করেন। এ সময় হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করে তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ ধারাবাহিক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অধীন কাদুগলি লজিস্টিকস বেজে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী পরিচালিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলায় দায়িত্ব পালনরত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শাহাদাতবরণ করেন।
দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট (জিএইচএ) হিসেবে বিমান যাত্রীদের ব্যাগেজ আরও নিরাপদ ও স্বচ্ছভাবে পরিচালনা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের আওতায় ব্যাগেজ পরিবহনে যুক্ত ট্রাফিক স্টাফদের ‘বডি ওর্ন ক্যামেরা’ দেওয়া হয়েছে।
বাংলা একাডেমির আয়োজনে আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি। চলবে ১৫ মার্চ পর্যন্ত।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা এই সরকারের শুরুর প্রথম দিন থেকেই বলে আসছি, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আমরা করতে চাই। এখন ভারত আমাদের এই পরামর্শ দিচ্ছে। গত ১৫ বছরে এখানে সুষ্ঠু নির্বাচন হয়নি। তখন তো ভারত কোনো কথা বলেনি। এখন আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভারতের কাছ থেকে কোনো নসিহতের দরকার নে