বিদেশ গমনে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে: আসিফ নজরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিদেশে কর্মসংস্থানে যাওয়ার ক্ষেত্রে সব কার্যাবলি ডিজিটালাইজেশন করার ফলে দুর্নীতি, হয়রানি ও ভোগান্তি অনেকাংশে কমে এসেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, আগে প্রবাসী কর্মীদের কাছ থেকে শত শত কোটি টাকা অবৈধভাবে আদায় করা হতো। বিদেশগামীদের সঙ্গে নানাভাবে দুর্নীতি করা হতো। আমরা এসব বন্ধ করতে সর্বোচ্চ চেষ্টা করেছি।

তিনি জানান, এ উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছে। তাদের সহায়তায় ‘ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম’ নামে একটি সম্পূর্ণ অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে, যার মাধ্যমে বিদেশে যাত্রার পুরো প্রক্রিয়া শতভাগ ডিজিটাল হয়েছে। এতে দুর্নীতি ও হয়রানির সুযোগ উল্লেখযোগ্যভাবে কমেছে।

উপদেষ্টা বলেন, প্রবাসী ভোটার হিসেবে যারা নিবন্ধন করেছেন, তারা এবার প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য প্রথমবারের মতো রুটিন কাজের বাইরে কিছু বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে, যদিও এগুলো এখনো পর্যাপ্ত নয় বলে তিনি স্বীকার করেন।

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের প্রথম আনুষ্ঠানিক চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই চুক্তির পূর্ণ প্রভাব এখনই বোঝা না গেলেও ভবিষ্যতে এর ইতিবাচক ফল পাওয়া যাবে। সৌদি আরবের সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, অতীতে অন্য কোনো দেশের সঙ্গে এমন চুক্তি হয়নি; কেবল বাংলাদেশের সঙ্গেই হয়েছে।

মালয়েশিয়া প্রসঙ্গে ড. আসিফ নজরুল বলেন, আগে শ্রমিকদের একক ভিসা দেওয়ার কারণে তারা দেশে ফিরে আসতে পারতেন না। বিভিন্ন প্রচেষ্টার ফলে এটি মাল্টিপল ভিসায় রূপান্তর করা সম্ভব হয়েছে, যা এই প্রথম। একই সঙ্গে সেখানে সক্রিয় সিন্ডিকেটগুলোকে সম্পূর্ণ ডিলিস্টিং করা হয়েছে এবং অবৈধ মুনাফা বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এখনো অনেক কাজ বাকি আছে। তবে ভবিষ্যতের সরকার যদি দেশের মানুষের প্রতি ন্যূনতম ভালোবাসা, ঈমান ও কৃতজ্ঞতা রাখে, তাহলে প্রবাসীদের কল্যাণে আরও অনেক দূর এগোনো সম্ভব হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৪১ ব্যাংকের সিএসআরের টাকা ‘আত্মসাৎ’, শেখ হাসিনার নামে মামলা

দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৫ ঘণ্টা আগে

বিক্রমপুর-নেভি মুসলিম-রসের হাড়ির মিষ্টি তৈরি বেনামি প্রতিষ্ঠানে-নোংরা পরিবেশে

প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের মান সনদ লাইসেন্স না নিয়েই বিভিন্ন ধরনের মিষ্টি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করে প্রতারণা করছিল।

৫ ঘণ্টা আগে

সামরিক অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-চীন

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব ও বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় চীনের সহযোগিতার কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে চীনের সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন।

৭ ঘণ্টা আগে

নারীর অধিকার নিয়ে ভিন্নমতের মানুষকেও আলোচনায় আনতে হবে: দেবপ্রিয়

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘সামাজিক আন্দোলনকে অবশ্যই ভিন্নমতের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।’ নারীর অধিকার নিয়ে যাদের সঙ্গে মতের পার্থক্য রয়েছে, তাদের সঙ্গেই কথা বলতে হবে। নিজেদের মধ্যে আলোচনা করে সরকারের ওপর সব দায়িত্ব চাপিয়ে না দিয়ে বৃহত্তর সমাজের সঙ্গে সংলাপ বাড়াতে হবে।

৮ ঘণ্টা আগে
Advertisement