বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি, চলবে ১৫ মার্চ পর্যন্ত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ২৩: ০৪
অমর একুশে বইমেলা। রাজনীতি ডটকম ফাইল ছবি

বাংলা একাডেমির আয়োজনে আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি। চলবে ১৫ মার্চ পর্যন্ত। সে হিসাবে আগামী বইমেলা স্থায়ী হবে ২৪ দিন।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে জরুরি সভায় মেলার এ তারিখ চূড়ান্ত করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে মেলা ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায় উদ্বোধন করা হবে বলে সিদ্ধান্ত হয়।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বাংলা একাডেমির পরিচালক, প্রকাশক প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর দেড় মাস এগিয়ে এনে ফেব্রুয়ারির পরিবর্তে ১৭ ডিসেম্বর থেকে বইমেলা শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলা একাডেমি। তবে এর ১০ দিনের মাথায় সে সিদ্ধান্ত স্থগিতও করে সংস্থাটি।

গত ২৮ সেপ্টেম্বর বাংলা একাডেমির মহাপরিচালকের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় নির্বাচনের পর বইমেলা আয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরপর গত ২ নভেম্বর বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা বৈঠক করেন বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরই একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত হয়। এর মধ্যে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ চূড়ান্ত করে তফসিল ঘোষণা করা হলে এক সপ্তাহ পর ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরুর সিদ্ধান্ত এলো।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে যদি আমরা পিছিয়ে রাখি, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সে কারণেই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, নারীদের অনার্স

৫ ঘণ্টা আগে

যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে সরকারি চাকুরেদের পে স্কেল

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পে স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, “এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।”

৬ ঘণ্টা আগে

২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত-শাস্তিমূলক প্রক্রিয়া বন্ধের দাবি

সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’। সংগঠনটি এ ধরনের পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক, প্রতিহিংসামূলক

৬ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর ভারত সফরের ‘অনুকূল পরিবেশ নেই’, বলছে সরকার

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম বলেন, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে যোগাযোগ চলছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত ৫ আগস্ট নয়াদিল্লিতে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ায় পরিবেশ নষ্ট হয়েছে

৮ ঘণ্টা আগে