ড. আসিফ বলেন, এ বছর ৫২টি বিশ্ববিদ্যালয় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। আন্তর্জাতিক আইন শেখা এবং বিতর্কের জন্য জাতীয় যে আবেগের প্রতিফলন এটি। জেসাপ বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম জেসাপ যোগ্যতা অর্জনকারী প্রতিযোগিতা। এই অর্জন আমাদের শিক্ষার্থী, কোচ, আয়োজক এবং প্রাণবন্ত মুট কোর্ট সমাজের নিষ্ঠার প্রতিফলন
ফলে অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিকে মনোনয়ন দিয়ে ঠিক কী বার্তা দিতে চাচ্ছে জামায়াতে ইসলামী? দলটির রাজনৈতিক স্ট্রাটেজিতে কোনো ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে কি না বা আর কোনো আসনে ভিন্নধর্মের কাউকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে কি না এসব প্রশ্নও সামনে আসছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার ও আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে।
হাসনাত আবদুল্লাহ বলেন, দেবিদ্বারের আগামী নির্বাচন হবে হাসনাতের নির্বাচন। কোনো কর্মী লাগবে না, এজেন্ট লাগবে না, কোনো টাকা-পয়সাও লাগবে না। আগে ভোট চাইতে গেলে ভোটারদের টাকা দিতে হতো। এখন আমি ভোটের জন্য গেলে মায়েরাই আমাকে খাবার দেয়, পকেটে টাকা গুঁজে দেয়— এটাই আমার সবচেয়ে বড় পাওয়া।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একই সঙ্গে তিনি বলেছেন, যারা ‘মাইনাস ফোর’ ফর্মুলা দিচ্ছে তারা স্বৈরাচারের দোসর।
তিন দফা দাবি আদায়ে লাগাতার ‘কমপ্লিট শাটডাউন’ বা কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আগামী রোববার (৭ ডিসেম্বর) থেকে বার্ষিক পরীক্ষায় ফেরার ঘোষণা দিয়েছেন তারা।
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রায় সঙ্গী হতে ঢাকায় পৌঁছেছেন পুত্রবধূ জুবাইদা রহমান। শাহজালাল বিমানবন্দরে নেমেই খালেদা জিয়ার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছুটে গেছেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে আমরা জানিয়েছি। এখন পর্যন্ত তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। আমরাও তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।
এর আগে ওয়াশিংটন পোস্ট, ফক্স নিউজ, রয়টার্সসহ অন্তত ৩০টি সংবাদমাধ্যম নতুন এই গণমাধ্যম নীতিমালা নিয়ে উদ্বেগ জানিয়েছে। গণমাধ্যমগুলোর অভিযোগ— এই নীতিমালা পেন্টাগনে সাংবাদিকদের প্রবেশাধিকারের ওপর অযৌক্তিক নিয়ন্ত্রণ আরোপ করবে।
এর আগে গত লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার (বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টা) পর হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটে করে দেশের পথে রওয়ানা দেন ডা. জুবাইদা। বিমানবন্দরে তাকে বিদায় জানান মেয়ে জাইমা রহমান।