বর্তমানে ডনবাসের প্রায় ৮৫ শতাংশ এলাকা মস্কোর নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ অঞ্চলটি রাশিয়ার ছেড়ে দেওয়ার বিষয় সরাসরি নাকচ করে দিয়েছেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, ম্যাডামের শরীর যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখে (৭ ডিসেম্বর, রোববার) তিনি ফ্লাই করবেন।
পাকিস্তানি ১২ ফ্রন্টিয়ার ফোর্সের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কামাল ও তার সৈন্যরা এই প্রচণ্ড আক্রমণের মুখে টিকতে না পেরে বিপুল অস্ত্রশস্ত্র ফেলে ব্রাহ্মণবাড়িয়ার দিকে পালিয়ে যেতে বাধ্য হয়। আখাউড়া স্টেশনের দখল নেয় মুক্তিবাহিনী।
আমি বুঝি— ‘সহায়তা’ মানে চাঁদা, আর ‘সফল জনসভা’ মানে আমার টাকা দিয়ে অন্যের মাইক বাজবে। তাই আমি হাসিমুখে বলি, ‘ঠিক আছে ভাই, কত লাগবে?’ তিনি বলেন, ‘যত মন চায় দেন, তবে কম দিলে মন খারাপ হয়।’
বিএনপির উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর) দেশে সব মসজিদে জুমার নামাজের পর এই দোয়া আয়োজন করা হয়েছে। এ ছাড়া অন্তর্বর্তী সরকারও বিএনপির চেয়ারপারসনের আশু রোগমুক্তি কামনা করে বাদ জুমা দেশের সব মসজিদে দেওয়ার আহ্বান জানিয়েছে।
ডা. জুবাইদা হিথ্রো বিমানবন্দর থেকে রওয়ানা হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে খালেদা জিয়াকে নিয়ে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যাবেন।
যুক্তরাজ্যের অন্তত ৯টি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তির আবেদনে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে। শিক্ষার্থীদের অনেকেই তাদের ‘স্টুডেন্ট ভিসা’কে যুক্তরাজ্যে স্থায়ীভাবে থেকে যাওয়ার উপায় হিসেবে ব্যবহার করছে— এমন উদ্বেগ থেকে সাময়িক এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
‘এক পরিবারে এক প্রার্থী’ নীতির কারণে দেশের অনেক এলাকাতেই একই পরিবারের দুজনকে মনোনয়ন দেয়নি বিএনপি। ব্যতিক্রম টাঙ্গাইল। এ জেলার এক আসনে বড় ভাই আব্দুস সালাম পিন্টুর নাম প্রার্থী হিসেবে আগেই ঘোষণা করেছিল বিএনপি। এবার জেলার আরেক আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকুর নাম।
প্রার্থীর তালিকায় চট্টগ্রাম-১৫ আসনে নাম না থাকা মুজিবুর রহমান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। বিকেলে প্রার্থী তালিকা ঘোষণার পর তার অনুসারীরা কেরানীহাট গরুর বাজার থেকে মশাল মিছিল শুরু করেন। মিছিল গিয়ে শেষ হয় কেরানীহাট গোলচত্বরে।
দ্বিতীয় ধাপে বিএনপি ঢাকার যে চার আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে সেগুলো হলো— ঢাকা-৭ আসনে দলের নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, ঢাকা-১০ আসনে নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম ও ঢাকা-১৮ আসনে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস