রংপুর প্রতিনিধি

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত এখনো ইতিবাচক সাড়া দেয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে আমরা জানিয়েছি। এখন পর্যন্ত তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। আমরাও তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রংপুর অঞ্চলে চার দিনের সরকারি সফরে গিয়ে সার্কিট হাউজে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ বিষয়ে পররাষ্ট্র দপ্তরে কোনো তথ্য নেই।
খালেদা জিয়ার লন্ডনযাত্রা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, তারেক রহমানের স্ত্রী (ডা. জুবাইদা রহমান) সম্ভবত আজ দেশে আসবেন। একই সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে আজও খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া সম্ভব হচ্ছে না। তবে খুব দ্রুত সময়ে দেশের বাইরে নেওয়ার প্রক্রিয়া চলমান।
নীলফামারীতে প্রস্তাবিত চীনা হাসপাতালের কার্যক্রম দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার শুরু করে যেতে চায় বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তার প্রত্যাশ্যা, নির্বাচিত সরকার দায়িত্ব নিয়ে হাসপাতালটির কাজ শেষ করবে।
পিছিয়ে পড়া রংপুরের প্রত্নতাত্ত্বিকসহ সব ক্ষেত্রে নেওয়ার ব্যাপারে সরকারের ইতিবাচক সদিচ্ছার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
সার্কিট হাউজ থেকে পররাষ্ট্র উপদেষ্টা সপরিবারে রংপুর জমিদার বাড়ি তাজহাটে পরিদর্শনে যান। বিকেলে রংপুর সার্কিট হাউজে চা-চক্র এবং শনিবার (৬ ডিসেম্বর) রংপুরের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জিলা স্কুল পরিদর্শন করার কথা রয়েছে তার।

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
১ দিন আগে
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও
১ দিন আগে
পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির
২ দিন আগে
এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।
২ দিন আগে