গণমাধ্যম নীতি নিয়ে আপত্তিতে পেন্টাগনের বিরুদ্ধে মামলা নিউইয়র্ক টাইমসের

ডেস্ক, রাজনীতি ডটকম
দ্য নিউইয়র্ক টাইমস ভবন। ছবি: ব্রিটানিকা থেকে

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নতুন গণমাধ্যম নীতিমালাকে ‘মতপ্রকাশের স্বাধীনতার জন্য সরাসরি হুমকি’ বলে আখ্যা দিয়েছে দেশটির দ্য নিউইয়র্ক টাইমস। পেন্টাগন ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে মামলাও করেছে মার্কিন এই প্রভাবশালী গণমাধ্যম।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কলম্বিয়া ডিস্ট্রিক্ট কোর্টে এ মামলা করা হয়েছে। মামলায় পেন্টাগনের মুখপাত্র শন পারনেলকেও বিবাদী করা হয়েছে।

এর আগে ওয়াশিংটন পোস্ট, ফক্স নিউজ, রয়টার্সসহ অন্তত ৩০টি সংবাদমাধ্যম নতুন এই গণমাধ্যম নীতিমালা নিয়ে উদ্বেগ জানিয়েছে। গণমাধ্যমগুলোর অভিযোগ— এই নীতিমালা পেন্টাগনে সাংবাদিকদের প্রবেশাধিকারের ওপর অযৌক্তিক নিয়ন্ত্রণ আরোপ করবে।

গত মাসে জারি হওয়া নীতিতে বলা হয়েছে, সাংবাদিকদের ‘নিরাপত্তা ঝুঁকি’ হিসেবে বিবেচনা করা যেতে পারে এবং ‘ক্লাসিফায়েড’ তথ্য জানতে চাইলে তাদের প্রেস ব্যাজ বাতিল হয়ে যেতে পারে।

নতুন নীতি সই করতে অস্বীকৃতি জানিয়ে ফক্স নিউজ, ওয়াশিংটন পোস্ট ও রয়টার্সের সাংবাদিকসহ অনেকেই তাদের পেন্টাগন ব্যাজ ফেরত দিয়েছেন। তাদের মতে, এটি সংবাদ সংগ্রহের স্বাধীনতায় গুরুতর আঘাত।

নিউইয়র্ক টাইমসের আবেদনে বলা হয়েছে, নতুন নিয়ম প্রথম সংশোধনীতে দেওয়া মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করে এবং সামরিক বাহিনী ও এর নেতৃত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জনসাধারণের কাছে পৌঁছানো কঠিন করে তুলবে। পত্রিকার মুখপাত্র চার্লি স্ট্যাডল্যান্ডার মন্তব্য করেন, সরকার যে সংবাদ পছন্দ করে না, তা নিয়ন্ত্রণ করাই এই নীতির মূল লক্ষ্য।

পেন্টাগন বা হোয়াইট হাউজ এখনো এ বিষয়ে কোনো মন্তব্য দেয়নি। তবে পেন্টাগন এর আগে বলেছে, সংবেদনশীল তথ্য প্রথম সংশোধনীর মাধ্যমে সুরক্ষিত; তাই এমন তথ্য জানতে চাওয়ার চেষ্টা ‘নিরাপত্তা ঝুঁকি’ হিসেবে গণ্য হবে। বহু বছর ধরে সাংবাদিকরা পেন্টাগনে ব্যাজ নিয়ে কাজ করে এলেও এখন তাদের অতীত ইতিহাস ও আচরণ আরও কঠোরভাবে যাচাই করা হচ্ছে।

রয়টার্স জানায়, জনপ্রিয় সংবাদমাধ্যমের সাংবাদিকরা ব্যাজ ফেরত দেওয়ার পর পেন্টাগন নতুন করে যাদের সুযোগ দিচ্ছে, তাদের বেশিরভাগই ট্রাম্পপন্থি গণমাধ্যমের কর্মী। তাদের নিয়ে গত মঙ্গলবার একটি ব্রিফিংও আয়োজন করা হয়।

এর আগে ফেব্রুয়ারিতে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করার অভিযোগে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ট্রাম্পের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা হোয়াইট হাউজের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছিল।

‘গালফ অব মেক্সিকো’কে সরকারি নির্দেশে ‘গালফ অব আমেরিকা’ না লেখায় এপির প্রেস অ্যাকসেস বন্ধ করা হয়। পরে আদালত এপির পক্ষে প্রাথমিক আদেশ দিলেও সরকারের আপিলের শুনানি পর্যন্ত তা স্থগিত রাখা হয়।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪

ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে পেরেইরা শহরে, সেখানে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া দেশের তৃতীয় বৃহত্তম শহর কাতিতে অন্তত ৯৫ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা গেছে।

৬ ঘণ্টা আগে

ইরানমুখী বাণিজ্যিক জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, জাহাজটি মার্কিন অবরোধ লঙ্ঘন করে ওমান উপসাগর দিয়ে ইরানের এক বন্দরের দিকে যাচ্ছিল। মার্কিন বাহিনীর বারবার দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করার পর এই পদক্ষেপ নেওয়া হয়।

৬ ঘণ্টা আগে

ভারত তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল

বিমসটেকের বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ। সেই সূত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রিকসের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে এর বাইরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে ভারতের পক্ষ থেকে দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ জানানো হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।

১৭ ঘণ্টা আগে

তারেক রহমানের পর মোদির সঙ্গে সাক্ষাৎ ভারতীয় দূতের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পরদিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ভারতের কূটনৈতিক সূত্র এ সাক্ষাতের তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছে, বাংলাদেশ-ভারত সম্পর্কই ছিল এ সাক্ষাতে আলোচনার মূল বিষয়।

১৭ ঘণ্টা আগে