প্রতিনিধি, কুমিল্লা

জাতীয় সংসদ নির্বাচনে কর্মী-এজেন্ট বা টাকা-পয়সা নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, ‘দেবিদ্বারের আগামী নির্বাচন হবে হাসনাতের নির্বাচন। কোনো কর্মী লাগবে না, এজেন্ট লাগবে না, কোনো টাকা-পয়সাও লাগবে না। কারণ প্রত্যেকটা ভোটারই আমার কর্মী হবে, নিজের অর্থে আমাকে সাহায্য করবে। আগে ভোট চাইতে গেলে ভোটারদের টাকা দিতে হতো। এখন আমি ভোটের জন্য গেলে মায়েরাই আমাকে খাবার দেয়, পকেটে টাকা গুঁজে দেয়— এটাই আমার সবচেয়ে বড় পাওয়া।’
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় দেবিদ্বার উপজেলার বাগুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ৭টা থেকে বড়কামতা ও মোহনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ করেন তিনি। ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাটবাজার ও বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।
পথসভায় এনসিপির এই নেতা আরও বলেন, ‘নির্বাচনে আমি যদি মাত্র ১০টা ভোটও পাই, তবুও দেবিদ্বার ছেড়ে যাব না। আমার নির্বাচন তারাই করবে যারা রাস্তায় আলো জ্বালায় কিন্তু নিজের ঘরের কুপিতে তেল থাকে না; যারা মানুষের ভাত জোগায় কিন্তু নিজের হাড়িতে ভাত রান্নার চাল থাকে না। আমার নির্বাচন চাওয়ালারা, রিকশাওয়ালারা, রাজমিস্ত্রিরা করবে। জয়-পরাজয় যাই হোক, দেবিদ্বারের মানুষের সঙ্গে থাকব।”
হাসনাত আরও বলেন, ‘আমি আপনাদের কথা দিচ্ছি— দেবিদ্বারের গণজোয়ার কেউ ঠেকাতে পারবে না। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে নিয়ে সংসদে যাব।’
শ্রমজীবী মানুষের প্রসঙ্গ উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, যুগ যুগ ধরে এই দেশের নেতৃত্ব এসেছে খেটে খাওয়া মানুষের হাত ধরে। কিন্তু শ্রমজীবী মানুষদের অনেকেই মানুষ বলে স্বীকৃতি দেয় না, ‘কামলা’ বলে অপমান করে। সেই অবহেলিত মানুষের সন্তান হিসেবেই তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন বলে জানান।
ভোট নিয়ে বিভেদ তৈরি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভোট একদিনের। কিন্তু বিভেদ তৈরি হলে তা একসময় সহিংসতায় রূপ নেয়।”
নারীদের প্রসঙ্গ উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, ‘আমি বিশ্বাস করি দেবিদ্বারের মায়েরা আমার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করবে, রোজ রেখে ভোট দিতে যাবে। রাজনৈতিক স্বামীর সঙ্গে যুদ্ধ করে আমাকেই ভোট দেবে। আমার জয়ের বার্তা দেবিদ্বারের ঘরে ঘরে পৌঁছে গেছে। কিছু রাজনীতিবিদ আছেন— প্রকাশ্যে কিছু বলেন না কিন্তু গোপনে আমাকেই সমর্থন করেন। সময় হলে সবাই রাজপথে নেমে আসবে।’
পথসভায় উপস্থিত মায়েদের দোয়া, প্রবাসীদের সমর্থন ও সাধারণ মানুষের ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করেন হাসনাত। বলেন, ‘আমি জয় বা হার— কিছুই দেখি না। মায়েদের দোয়া নিয়ে এগিয়ে চলাই আমার বড় পাওয়া।’

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
১ দিন আগে
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও
১ দিন আগে
পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির
২ দিন আগে
এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।
২ দিন আগে