ডেস্ক, রাজনীতি ডটকম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একই সঙ্গে তিনি বলেছেন, যারা ‘মাইনাস ফোর’ ফর্মুলা দিচ্ছে তারা স্বৈরাচারের দোসর।
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। তার দেশে ফেরা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় এবং তার দলের বিষয়।
‘মাইনাস ফোর ফর্মুলা’ নিয়ে রাজনৈতিক বিষয়ে প্রশ্নে তিনি বলেন, যারা মাইনাস ফোর ফর্মুলার কথা বলছে তারা স্বৈরাচারের দোসরের দল থেকেই এসেছে। সরকারের পক্ষ থেকে কখনোই মাইনাস ফোরের কোনো কথা বলা হয়নি। যিনি মাইনাস হয়েছেন, তিনি হত্যাযোগ্য অপরাধের কারণে মাইনাস হয়েছেন।
প্রেস সচিব নির্বাচন প্রসঙ্গে বলেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবেই-কোনো শক্তি নেই নির্বাচন প্রতিহত করার। সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।
জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কি না-এমন প্রশ্নে তিনি বলেন, জাতীয় পার্টি একটি স্বৈরাচারের দোসর দল। জাতীয় পার্টি এখনো ব্যান্ড হয়নি। জাতীয় পার্টি সম্পর্কে আমাদের অবস্থান স্পষ্ট। তারা নির্বাচন করতে চাইলে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত।
তিনি বলেন, তবে ইতিহাস বলবে— জাতীয় পার্টি স্বৈরাচারের ভয়ঙ্কর রকমের দোসর ছিল। আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছে, তা করেছে জাতীয় পার্টির সহযোগিতায়।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
১ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
১ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
১ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
১ দিন আগে