দেশের বর্তমান পরিস্থিতি ও নাগরিক অধিকারের বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে অধ্যাপক আবরার বলেন,"ধর্ম, জাতিসত্তা বা পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা, মর্যাদা এবং সমান আইনি সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ধরনের বিভাজন বা অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা বরদাশ
লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ ডেবেইবা তার বিবৃতিতে বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনা জাতির, সামরিক প্রতিষ্ঠানের এবং সাধারণ মানুষের জন্য একটি বড় ক্ষতি। আমরা এমন ব্যক্তিদের হারালাম যারা আন্তরিকতা, দায়িত্ববোধ এবং দেশপ্রেমের সঙ্গে তাদের দেশকে সেবা করেছেন।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য তাপস হালদার (৩৫)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তার তাকে করা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, আমাদের অনেকে খোঁটা দিয়েছেন। কেউ কেউ বলেছেন— বিএনপি শুধু ক্ষমতায় যেতে চায়। কিন্তু এখন এটিই প্রমাণিত হয়েছে, নির্বাচন বিলম্বিত হওয়ার কারণে অনেক ঘটনা তৈরি হয়েছে এবং নির্বাচন বানচাল করে দেওয়ার মতো অনেক সুযোগ তৈরি হয়েছে। এখন মানুষ নতুন করে ভাবছে, নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কি?
একই দিনে ‘জুলাইযোদ্ধা’ এক ছাত্রদল নেতা জুলাই অভ্যুত্থানের একাধিক মামলার আসামি জাতীয় পার্টির এই নেতাকে ‘স্বৈরাচারের দোসর’ উল্লেখ করে গ্রেফতারের জন্য পুলিশের কাছে আবেদন করেছেন।
গত এক সপ্তাহের মধ্যে মধ্যে রাউজার পৌরসভায় এটি একই কায়দায় হিন্দু বসতঘরের দরজা আটকে আগুন দেওয়ার তৃতীয় ঘটনা। এর আগে গত শুক্রবার গভীর রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢেউয়াপাড়া গ্রামে দুই ঘরের দরজায় তালা লাগিয়ে আগুন দেওয়ার অভিযোগ ওঠে।
ভারতের দিল্লি ও কলকাতায় বাংলাদেশের দূতাবাস, উপদূতাবাস এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রের সামনে লাগাতার বিক্ষোভ চলছে। এর মধ্যেই ত্রিপুরা সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশে ভারতের কূটনৈতিক মিশন লক্ষ্য করে সংঘটিত একাধিক ঘটনার বিষয়ে ঢাকার পক্ষ থেকে ‘গভীর উদ্বেগ’ জানিয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করার কয়েক ঘণ্টার মধ্যেই পালটা এ পদক্ষেপ নিয়েছে ভারত।
বিবিসি ও ভারতের গণমাধ্যমগুলোর খবর, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে হিন্দুত্ববাদী সংগঠন ও সন্ধ্যায় বামপন্থি দলগুলো এ মিছিল করে। এ দিন দুপুরে দিল্লিতেও বাংলাদেশ দূতাবাসের সামনে হিন্দুত্ববাদী সংগঠনগুলো বিক্ষোভ করে। সেখানেও পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
জাতিসংঘের এই বিশেষজ্ঞ বলেন, এই মব হামলা এমনি এমনি হয়নি, বরং এটি বিচারহীনতা দূর করা এবং সংবাদমাধ্যম ও শিল্পীদের স্বাধীনতার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতারই পরিণতি।