বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজধানীর তিনশ’ ফিট সড়কে দলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। তবে এর আগে তিনি হাসপাতালে চিকিৎসাধীন মায়ের সঙ্গে দেখা করে সেখানে যাবেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিতে যোগ দিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।
বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে যারা নিরীহ সমালোচনাকারী, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। অন্যথায় ভারতপন্থি পত্রিকা দুটির ওপর বাংলাদেশপন্থি ছাত্র-জনতার ক্ষোভ বাড়বে বৈ কমবে না।
অনুদান সংগ্রহ বন্ধের ঘোষণা দিয়ে তিনি জানিয়েছেন, সাধারণ মানুষের এই অভূতপূর্ব সাড়া পুরনো রাজনৈতিক ধারার মূলে কাঁপন ধরিয়ে দিয়েছে। এখন থেকে তার আসল লড়াই শুরু বলেও জানিয়েছেন এনসিপির এই নেতা।
বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী শনিবার অবসরে যাচ্ছেন, যার স্থলাভিষিক্ত হবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আগামী বোববার তার শপথ গ্রহণ করার কথা রয়েছে। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পর ইউরোপীয় কমিশনের সাবেক শীর্ষ প্রযুক্তি নিয়ন্ত্রক থিয়েরি ব্রেটন অবশ্য এটিকে একটি "চিরুনি অভিযান" চলছে বলে উল্লেখ করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই শুল্ক ছাড় ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
প্রথম আলো কার্যালয়ে হামলার সময় জ্বলন্ত ভবনের সামনে কুড়াল হাতে উল্লাসরত যুবকের নাম মোহাম্মদ মাইনুল ইসলাম। তাকে ঢাকার উত্তরা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়, বর্তমানে তিনি উত্তরায় বসবাস করেন।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশে ফেরার পরবর্তী দুই দিনের বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে।