মানুষ ভাবছে আদৌ নির্বাচন হবে কি না: মির্জা ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০০: ০৭
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করলেও নির্বাচন বানচাল করে দেওয়ার মতো নানা ঘটনা দেশে ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় নির্বাচন আদৌ হবে কি না, তা নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমাদের অনেকে খোঁটা দিয়েছেন। কেউ কেউ বলেছেন— বিএনপি শুধু ক্ষমতায় যেতে চায়। কিন্তু এখন এটিই প্রমাণিত হয়েছে, নির্বাচন বিলম্বিত হওয়ার কারণে অনেক ঘটনা তৈরি হয়েছে এবং নির্বাচন বানচাল করে দেওয়ার মতো অনেক সুযোগ তৈরি হয়েছে। এখন মানুষ নতুন করে ভাবছে, নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কি?

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত চীন-মৈত্রী সম্মেলনে ‘স্টার নির্বাচনি সংলাপ’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সংলাপে মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে দেশে এমন এক অবস্থা তৈরি করা হয়েছিল যে, মানুষ মনে করত নির্বাচন থেকে দূরে থাকতে পারলেই যেন তারা বেঁচে যায়। দীর্ঘ ১৫ বছরের সংগ্রাম-রক্তপাত, ত্যাগ, নির্যাতন-নিপীড়ন ও সবশেষ ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে একটি নির্বাচনের সুযোগ তৈরি হয়েছে। দুর্ভাগ্যক্রমে সেই সুযোগটাও যেন এখন আমরা হারাতে বসেছি।

একটি মহল সব সম্ভাবনাকে বিনষ্ট করে দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য, যখনই আমরা কোনো ভালো একটা সুযোগ পাই, তখনই কিছু মহল কিংবা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সেই সুযোগকে বিনষ্ট করে দেয়। আমরা সেসব নেতিবাচক সম্ভাবনাকে দূর করে সত্যিকার অর্থেই আশা নিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যেতে চাই।

বিএনপি নির্বাচনের লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হয়নি উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, বিএনপি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। আমরা সবসময় নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে বিশ্বাসী। রাষ্ট্র পরিচালনার অতীত অভিজ্ঞতা আমাদের আছে। সে কারণে আমরা নির্বাচনের প্রস্তুতির কাজ অনেক আগেই শুরু করেছি। এত নির্যাতনের মুখেও আমরা আমাদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হইনি।

বিএনপি সরকার গঠন করতে পারলে কী পরিকল্পনা বাস্তবায়ন করবে, তার কিছুটা সংলাপে তুলে ধরেন মির্জা ফখরুল। দলটি দেশের অর্থনীতির জন্য স্বয়ংসম্পূর্ণ পরিকল্পনা করেছে বলে জানান তিনি। বলেন, এই পরিকল্পনাগুলো বর্তমান সংকট কাটিয়ে বাংলাদেশকে একটি স্থিতিশীল অবস্থানে নিয়ে যেতে সক্ষম হবে বলে তারা বিশ্বাস করেন।

রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার ‘ভিশন-২০৩০’-এর কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত সংস্কার কমিশনের অনেক সুপারিশই ওই ভিশনে উঠে এসেছিল বলে জানান তিনি। তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার ৩১ দফার কথাও উল্লেখ করেন। বলেন, বিএনপি অনেক আগেই উপলব্ধি করেছিল, দেশের রাজনৈতিক কাঠামোতে পরিবর্তন প্রয়োজন। বিএনপি সে লক্ষ্যেই এসব প্রস্তাবনা নিয়ে কাজ করেছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

৯ ঘণ্টা আগে

নিষিদ্ধ আ.লীগের বিচারের দাবিতে রাজধানীতে জামায়াতে ইসলামীর মিছিল

বিক্ষোভ মিছিলটি মিরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।

৯ ঘণ্টা আগে

সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপির এমপি রফিকুল

সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী কোনো দলের বাংলাদেশের রাজনীতিতে থাকার অধিকার নেই।

১ দিন আগে

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ১০

"সকালে মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করা হয়। সেখানে আগে থেকেই পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মিছিলের চেষ্টা করা হলে সেখান থেকে ১০ জনকে আটক করা হয়।"

২ দিন আগে