গণমাধ্যম-সাংস্কৃতিক সংগঠনে হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জাতিসংঘ বিশেষজ্ঞের

ডেস্ক, রাজনীতি ডটকম
জাতিসংঘের মতামত ও মতপ্রকাশের স্বাধীনতাবিষয়ক স্পেশাল র‍্যাপোর্টিয়ার আইরিন খান। ছবি: জাতিসংঘ

বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে ‘মব হামলা’কে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন জাতিসংঘের মতামত ও মতপ্রকাশের স্বাধীনতাবিষয়ক স্পেশাল র‍্যাপোর্টিয়ার আইরিন খান। সরকারের এসব ঘটনা দ্রুত ও কার্যকরভাবে তদন্ত করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের তরুণ নেতা শরিফ ওসমান হাদির প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর পর সারাদেশে ব্যাপক বিক্ষোভের সময় ডেইলি স্টার ও প্রথম আলো অফিস এবং ছায়ানটে হামলার পাশাপাশি নিউ এজ সম্পাদকের ওপর হামলা হয়েছে।

আইরিন খান বলেন, আমি অনুপ্রেরণাদায়ী নেতাকে হত্যার ঘটনার পাশাপাশি তার মৃত্যুর পর স্বাধীনতা সাংবাদিকতা ও শিল্পীদের ওপর যে মব সহিংসতা চালানো হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি।

জাতিসংঘের এই বিশেষজ্ঞ বলেন, এই মব হামলা এমনি এমনি হয়নি, বরং এটি বিচারহীনতা দূর করা এবং সংবাদমাধ্যম ও শিল্পীদের স্বাধীনতার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতারই পরিণতি।

আইরিন খানকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, জনরোষকে সাংবাদিক ও শিল্পীদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা যেকোনো সময়েই বিপজ্জনক, বিশেষ করে দেশ যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এটি সংবাদপত্রের স্বাধীনতা, সংখ্যালঘুদের কণ্ঠ ও ভিন্নমতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে; যা গণতন্ত্রের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে।

গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনি জনসংযোগের সময় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছিলেন তিনি।

গুলিবিদ্ধ হাদিকে দেশে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর বাংলাদেশ সময় রাতে মৃত্যু হয় তার।

এ খবর ছড়িয়ে পড়লে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়। এর মধ্যে শাহবাগে বিক্ষোভকারীদের একটি দল কারওয়ান বাজার এলাকায় গিয়ে প্রথম আলো কার্যালয়ে হামলা-ভাঙচুর চালায়। পরে ভবনটিতে আগুন দেওয়া হয়।

এরপর পাশেই ফার্মগেট এলাকায় অবস্থিত ডেইলি স্টার কার্যালয়েও হামলা-ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন দেওয়া হয়। এ সময় ভেতরে ২৫ থেকে ৩০ জন সংবাদ কর্মী আটকা পড়েন। ভোরের দিকে তাদের উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

এদিকে শাহবাগ থেকেই আরেকটি বিক্ষুব্ধ দল ধানমন্ডি এলাকায় গিয়ে ছায়ানট ভবনে হামলা ও ভাঙচুর চালায়। পরে ভবনটির সামনের চত্বরে আগুন দেওয়া হয়। পরদিন রাজধানীর পল্টন এলাকায় উদীচীর ঢাকা কার্যালয়েও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বিক্ষোভ ও হামলাকারীদের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে তাদের বলতে শোনা গেছে, ওসমান হাদি ভারতীয় আধিপত্যবাদের তীব্র বিরোধী ছিলেন। এসব গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠন ভারতীয় আধিপত্যবাদী রাজনীতিকে সমর্থন করে বলেই এগুলোতে হামলা চালানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাগরিককে চড়-লাঠিপেটার ক্ষমতা নেই: আসক

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার

১৫ ঘণ্টা আগে

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা হচ্ছে: প্রতিমন্ত্রী শাহে আলম

তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’

১৭ ঘণ্টা আগে

দেশে মার্কিন কোম্পানিগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

১৭ ঘণ্টা আগে

লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশে চলমান গ্যাস-সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায়

১৮ ঘণ্টা আগে