বখতিয়ার কচি আরও বলেন, আমরা আশা করছি, শুধু বিএনপি নয়, দিনাজপুরে দলমত নির্বিশেষে সবাই খালেদা জিয়ার পক্ষে নির্বাচনি প্রচারে ভোট গ্রহণ পর্যন্ত সঙ্গে থাকবে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর আসনে খালেদা জিয়া সর্বোচ্চ ভোটে নির্বাচিত হবেন।
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে বুধবার অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, বুধবার দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, আমি নির্বাচন করব। নমিনেশন চেয়েছি। এখনো অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি। এই পদ ছেড়ে দিয়েই ভোট করব। যথাসময়ে পদত্যাগ করব।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রুমিন ফারহানার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন।
ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে মাহমুদুর রহমান মান্নার রিট করেছিলেন হাইকোর্টে। বুধবার (২৪ ডিসেম্বর) বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সে রিট খারিজ করে দেন।
গত ৫ ডিসেম্বরের রাতে ঘটনা নিয়ে কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ছিলেন মুহাম্মদ আতাহার হুসেইনের স্ত্রী শবনম পারভিন। ওই রাতে ৪০ বছর বয়সি মুহাম্মদ আতাহার হুসেইনকে বিহারের নাওয়াদা জেলায় রোহ অঞ্চলের ভট্টা গ্রামে নৃশংসভাবে পেটানো হয়। গুরুতর আহত অবস্থায় বিহার শরিফ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ ডিসে
গত ১৮ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ থেকে আতাউর রহমান বিক্রমপুরীকে ডিটেনশনের আদেশ জারি করা হয়। উপসচিব আবেদা আফসারীর সই করা আদেশে বলা হয়েছে, আটকাদেশ জারির তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।
বুধবার (২৪ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের সঙ্গী আরও সাত নেতার জন্য আটটি আসনে প্রার্থী ছাড় দিয়েছে বিএনপি। নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ও গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি রয়েছেন এই তালিকায়।
এই বিধান লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে কমিশন। পাশাপাশি সরকারি যানবাহন, অফিস বা অন্য কোনো সুযোগ-সুবিধা নির্বাচনের কাজে ব্যবহার এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সম্পৃক্ত করার ওপরও পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজধানীর তিনশ’ ফিট সড়কে দলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। তবে এর আগে তিনি হাসপাতালে চিকিৎসাধীন মায়ের সঙ্গে দেখা করে সেখানে যাবেন।