মান্না-সাইফুল-সাকিসহ আরও ৮ আসনে ছাড় বিএনপির

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৫: ৫০
(ওপরে বাঁ থেকে) মোস্তফা জামাল হায়দার, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক ও জোনায়েদ সাকি; (নিচে বাঁ থেকে) ফরিদুজ্জামান ফরহাদ, নুরুল হক নুর, রাশেদ খান ও মুফতি রশিদ বিন ওয়াক্কাস। কোলাজ: রাজনীতি ডটকম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের সঙ্গী আরও আট নেতার জন্য আটটি আসনে প্রার্থী ছাড় দিয়েছে বিএনপি। নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ও গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি রয়েছেন এই তালিকায়।

রয়েছেন গণঅধিকার পরিষদের দুই নেতা নুরুল হক নুর ও রাশেদ খান, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ ও ইসলামী ঐক্যজোটের মুফতি রশীদ বিন ওয়াক্কাস।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা-১২ আসনে, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসনে ও রাশেদ খান ঝিনাইদহ-৪ আসনে, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসনে, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার পিরোজপুর-১ আসনে, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল-২ আসনে এবং ঐক্যজোটের মুফতি রশীদ বিন ওয়াক্কাস যশোর-৫ আসনে লড়বেন।

মির্জা ফখরুল জানান, এসব আসনে বিএনপি কোনো প্রার্থী মনোনয়ন দেবে না এবং জোটসঙ্গী এসব দলকে সমর্থন জানাবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বিএনপিতে যোগ দেবেন। তিনি ঢাকা-১৩ আসনে নির্বাচন করবেন।

এ ছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বুধবার গুলশান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি কুমিল্লা-৭ আসনে নির্বাচন করবেন।

বিএনপি মহাসচিব বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী যে আসনে শরিকদের জন্য প্রার্থী ছাড় দেওয়া হয়েছে সেখানে দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিএনপি জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে নির্বাচনি সমঝোতার ভিত্তিতে চারটি আসনে প্রার্থী ছাড়ার ঘোষণা দিয়েছিল। দলটি এখন পর্যন্ত ২৭২টি আসনের প্রার্থী ঘোষণা করেছে। বাকি ২৮ আসনের মধ্যে চারটি আসন জমিয়তের জন্য ও সাতটি আসন আজ শরিকদের জন্য ছাড় দেওয়া হলো। এখনো ১৬টি আসন বাকি রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১১ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৩ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৩ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১৮ ঘণ্টা আগে