বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় সাইফুল সরদারের বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে। নিহত সাইফুল আলফাডাঙ্গা উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।
চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্তত আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ঝালকাঠি লঞ্চঘাট থেকে অ্যাডভেঞ্চার-৯ নামের একটি লঞ্চসহ এর চারজন কর্মীকে আটক করেছে জেলা পুলিশ।
প্রায় দেড় যুগ পর দেশে ফিরে বাবার কবর জিয়ারতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে শেরে বাংলা নগর এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। এদিকে তারেক রহমানকে স্বাগত জানাতে ওই এলাকায় নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন।
জুলাই চেতনায় আধিপত্যবাদবিরোধী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে রেখে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক জোট জাতীয় মুসলিম জোট। জোটভুক্ত দলগুলো হলো— বাংলাদেশ মুসলিম লীগ, গণমুক্তি জোট, নাগরিক অধিকার পার্টি, বাংলাদেশ মুসলিম সমাজ, বাংলাদেশ জাস্টিস পার্টি, সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ ও বিএনডিপি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত নিয়মিত আবহাওয়ার পূর্বাভাসের তথ্য বলছে, আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে— ৯ ডিগ্রি সেলসিয়াস।
ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে গোপালগঞ্জের জনজীবন। জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দীর্ঘ দিন ধরেই জেলেনস্কিকে ‘অবৈধ’ দাবি করে আসছে রাশিয়া। দেশটি বলছে, বর্তমানে ইউক্রেনের আইনি ক্ষমতা দেশটির পার্লামেন্টের হাতে রয়েছে। ফলে ‘অবৈধভাবে’ ক্ষমতায় থাকা জেলেনস্কিই শান্তি চুক্তিতে পৌঁছানোর পথে ‘বড় বাধা’ বলে মনে করছে মস্কো।
ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত ও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টা নাগাদ হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে অ্যাডভেঞ্চার-৯ ও জাকির সম্রাট-৩ নামে দুটি লঞ্চের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ছেড়েছেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমির ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। তিনি টানা ২২ বছর টেকনাফের উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে দিল্লি, কলকাতা থেকে শুরু করে আগরতলা পর্যন্ত বিক্ষোভ হয়েছে বাংলাদেশের দূতাবাস ও উপদূতাবাসগুলোর সামনে। চলমান বাস্তবতায় একসময়ের ঘনিষ্ঠ ও সময়ের পরীক্ষায় উত্তীর্ণ দুই প্রতিবেশী দেশের সম্পর্ক মেরামত-অযোগ্য হয়ে পড়ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।