গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ, প্রাণ গেল বিএনপি নেতার

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় নিহত বিএনপি নেতার বাড়ি শুক্রবার সকালে পরিদর্শন করে পুলিশ। ছবি: সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা সাইফুল সরদার (৪৮) নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় সাইফুল সরদারের বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে। নিহত সাইফুল আলফাডাঙ্গা উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।

এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানান, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদর ইউনিয়নের বিদ্যাধর-ব্রাহ্মণ জাটিগ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য সৈয়দ শরীফুল ইসলাম ও জুয়েল মিয়ার মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরেই বৃহস্পতিবার দিবাগত রাতে জুয়েল মিয়া অর্ধশতাধিক তার সমর্থক নিয়ে শরীফুল ইসলামের সমর্থক বিএনপি নেতা সাইফুল সরদারের বাড়িতে হামলা চালান।

স্থানীয়রা আরও জানান, ধারালো অস্ত্র দিয়ে সাইফুলসহ কয়েকজনকে কুপিয়ে জখম করেন হামলাকারীরা। সাইফুলসহ আহতদের দ্রুত উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথেই মৃত্যু হয় সাইফুলের।

হামলায় আহত ইসমাইল মোল্লাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান জানান, সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ও অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

১ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

১ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

১ দিন আগে

সাভারে এবার বোমাসদৃশ প্রেশার কুকার উদ্ধার, নিরাপত্তা জোরদার

ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

১ দিন আগে