ভারতের অর্থনৈতিক অগ্রগতির প্রসঙ্গ টেনে জয়শঙ্কর বলেন, ভারত এগিয়ে গেলে তার প্রতিবেশীরাও সেই অগ্রগতির অংশীদার হবে। “আমাদের সামনে আরও অনেক সুযোগ থাকবে। এক অর্থে এটাই ছিল বাংলাদেশকে আমার বার্তা,” বলেন সম্প্রতি বাংলাদেশ সফরকারী এই ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।
টানা শৈত্যপ্রবাহে বিশেষ করে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় ৯টি ফ্লাইট ডাইভার্ট করতে হয়েছে। আবহাওয়া অফিস বলছে, চলতি মাসে অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে দুটি হতে পারে অত্যন্ত তীব্র।
রাজনৈতিক দলগুলোকে দিল্লির সঙ্গে যেকোনো গোপন বৈঠক থেকে বিরত থাকার আহ্বান জানান এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
জনগণ ভোটের অধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে মন্তব্য করে সালাহউদ্দিন বলেন, ‘ভোটের সুষ্ঠু ও পরিবেশ বজায় রাখার জন্য দলীয় নেতাকর্মীদের সক্রিয় থাকতে হবে। নির্বাচনী মাঠে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনারকে।’
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে সার্কের মহাসচিবসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মিশরের কূটনীতিক এবং নেপালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
নতুন অধ্যাদেশে অনলাইন ও অফলাইন ট্রাভেল এজেন্সির জন্য ভিন্ন ভিন্ন ব্যাংক গ্যারান্টির বিধান রাখা হয়েছে। সংশোধিত আইন অনুযায়ী, অফলাইন ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টির পরিমাণ হবে ১০ লাখ টাকা। তবে অনলাইন ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে এই গ্যারান্টির পরিমাণ ১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
বিদায় নিয়েছে ২০২৫ সাল। নানা ঘটনা আর অঘটনের মধ্যে বিদায়ী এ বছরটিতেও আমরা হারিয়েছি এমন অনেককে, যারা তাদের জীবন ও কাজের মাধ্যমে দেশ ও রাষ্ট্রের জন্য নিজেদের মহীরূহতে পরিণত করেছিলেন। তারা এমন সব ব্যক্তিত্ব, যাদের প্রয়াণ দেশ ও জাতির জন্য সত্যিকার অর্থেই অপূরণীয় ক্ষতি।