রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ, জনগণকে দেয়া তার অঙ্গীকার ও তার দেখোনো পথ ধরেই বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো এগিয়ে যাবে।
প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে ডা. জারা জানিয়েছেন, তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করবেন।
মূলত আন্তর্জাতিক পর্যায়ের সাম্প্রতিক কিছু পরিস্থিতির কারণেই বিসিসিআই এমন কঠোর পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং আক্রমণে একটি বড় পরিবর্তন আসতে যাচ্ছে।
তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কোনো ধরণের ত্রুটি পাওয়া যায়নি। এ কারণে তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে গিয়ে ন্যায়বিচার নিশ্চিতে জনমত গঠন ও সহযোগিতা চাইবেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের কারণে পূর্বনির্ধারিত ১ জানুয়ারির পরিবর্তে আজ থেকে মেলা শুরুর সিদ্ধান্ত নেয় আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
ঢাকা মহানগরীর ১৩টি আসনের মনোনয়নপত্র বাছাই হবে সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে। বাকি আসনগুলোর বাছাই কার্যক্রম চলবে আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) সম্মেলন কক্ষে।
কাজ শেষে একটি গাড়িতে করে বাসায় ফিরছিলেন ওই চার প্রবাসী। পথে বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়ির সঙ্গে তাদের বাহনটির মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতদের মরদেহ মাস্কাটের কুলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নরসিংহপুর ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, নদী ও আশপাশের এলাকায় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা অনেক কমে গেছে। এতে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় রাত ১টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি মাঝনদীতে আটকা পড়েনি। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।