ইয়েমেনে সৌদি বিমান হামলা, নিহত বেড়ে ২০

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ইয়েমেনের তেলসমৃদ্ধ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ হাদরামাউতে সৌদি আরবের ভয়াবহ বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। শুক্রবার সাইয়ুন বিমানবন্দর ও সংলগ্ন আবাসিক এলাকায় চালানো এই হামলায় বহু বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া স্থানীয় চিকিৎসা সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।

ইয়েমেনের এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) দুই বছরের অন্তর্বর্তীকালীন শাসনের ঘোষণা দেওয়ায় এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তাদের বাহিনী প্রত্যাহারের দাবি করায় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ভূ-রাজনৈতিক উত্তেজনা এক নতুন মোড় নিয়েছে। একদিকে সৌদি সমর্থিত সরকারি বাহিনী এবং অন্যদিকে এসটিসি-সমর্থিত যোদ্ধাদের মধ্যে তীব্র স্থল সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলটি।

এর আগে দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)-সমর্থিত স্যাটেলাইট চ্যানেল এআইসি জানায়, সৌদি যুদ্ধবিমানগুলো সাইয়ুন বিমানবন্দর ও আশপাশের আবাসিক এলাকায় ব্যাপক বিমান হামলা চালায়। এতে একই পরিবারের অন্তত সাত সদস্য নিহত হন।

ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ হাদরামাউত প্রদেশে সৌদি আরবের বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ, যাদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন। স্থানীয় একটি চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।

স্থানীয় সময় শুক্রবার (০২ জানুয়ারি) সাইয়ুন পাবলিক হাসপাতালের একটি সূত্র সিনহুয়াকে জানায়, গত কয়েক ঘণ্টায় হাসপাতালে ২০টির বেশি মরদেহ আনা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় তারা চিকিৎসাধীন।

এর আগে দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)-সমর্থিত স্যাটেলাইট চ্যানেল এআইসি জানায়, সৌদি যুদ্ধবিমানগুলো সাইয়ুন বিমানবন্দর ও আশপাশের আবাসিক এলাকায় ব্যাপক বিমান হামলা চালায়। এতে একই পরিবারের অন্তত সাত সদস্য নিহত হন।

স্থানীয় বাসিন্দারা সিনহুয়াকে জানান, আকস্মিক ও তীব্র বিমান হামলার কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়।

এদিকে সৌদি সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত আদেনভিত্তিক ইয়েমেন সরকারের এক কর্মকর্তা বেসামরিক হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সাইয়ুন বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামোতে হামলার বিষয়টিকে গুরুতর বলে উল্লেখ করেন।

সৌদি বিমান হামলার পাশাপাশি হাদরামাউতে স্থলভাগে তীব্র সংঘর্ষ চলছে। স্থানীয় সূত্র জানায়, প্রদেশটির সামরিক ঘাঁটি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিতে এসটিসি-সমর্থিত বাহিনী এবং ইয়েমেনি সরকারি সেনাদের মধ্যে ব্যাপক লড়াই চলছে। উভয় পক্ষই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তারে মরিয়া হয়ে উঠেছে।

এই পরিস্থিতির মধ্যেই শুক্রবার এসটিসি দুই বছরের একটি অন্তর্বর্তীকালীন সময়ের ঘোষণা দিয়েছে। এ সময় তারা দেশের দক্ষিণাঞ্চল শাসন করবে এবং পরবর্তীতে দক্ষিণ ইয়েমেনের স্বাধীনতা প্রশ্নে গণভোট আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

গত মাসে এসটিসি হাদরামাউত ও পূর্বাঞ্চলীয় আল-মাহরাহ প্রদেশের বিস্তীর্ণ এলাকা দখলে নেওয়ার পর ইয়েমেন সরকার ও এসটিসির মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। সৌদি আরব এসব অঞ্চলকে ‘রেড লাইন’ হিসেবে বিবেচনা করে, কারণ এগুলো দেশটির সীমান্তের কাছাকাছি এবং ইয়েমেনের অবশিষ্ট জ্বালানি সম্পদের বড় অংশ এখানেই রয়েছে।

২০১৪ সাল থেকে গৃহযুদ্ধে জর্জরিত ইয়েমেন। সে বছর হুথি বিদ্রোহীরা রাজধানী সানাসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখলে নিলে ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটিতে সামরিক হস্তক্ষেপ শুরু করে।

২০১৭ সালে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পৃষ্ঠপোষকতায় গঠিত দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল দক্ষিণ ইয়েমেনের স্বায়ত্তশাসন ও শেষ পর্যন্ত স্বাধীনতার দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। ২০২২ সালে সৌদি নেতৃত্বাধীন জোটে যুক্ত হয়ে এবং ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলে অন্তর্ভুক্ত হলেও সংগঠনটি দক্ষিণের সার্বভৌমত্ব প্রশ্নে অবস্থান পরিবর্তন করেনি।

সর্বশেষ উত্তেজনার পরিপ্রেক্ষিতে সৌদি আরব গত মঙ্গলবার ইউএইকে ২৪ ঘণ্টার মধ্যে ইয়েমেন থেকে তাদের বাহিনী প্রত্যাহার এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর প্রতি সব ধরনের সহায়তা বন্ধের আহ্বান জানায়।

এর পর শুক্রবার ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা ইয়েমেন থেকে তাদের সব সশস্ত্র বাহিনী প্রত্যাহার সম্পন্ন করেছে। বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট সব অংশীদারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এবং সেনাসদস্যদের নিরাপত্তা নিশ্চিত করেই এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, বিমান হামলা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি সৌদি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানকে সাহায্য করলে রাশিয়া ও চীনের পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্প

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, সম্প্রতি বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে শি তাঁকে আশ্বস্ত করেছেন—চীন বা কোনো চীনা কোম্পানি ইরানকে কোনো অস্ত্র দেবে না। অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাঁকে ইয়েমেন বা ইরানে অস্ত্র বিক্রি না করা

২ ঘণ্টা আগে

ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির পারমাণবিক চুক্তি বাতিলের হুমকি যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জানান, সৌদির সাথে এই পারমাণবিক সহযোগিতা কেবল বেসামরিক কাজের জন্যই নির্ধারিত। তবে এর বাস্তবায়ন সম্পূর্ণভাবে নির্ভর করছে ইসরায়েলের সঙ্গে দেশটির কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ওপর।

৩ ঘণ্টা আগে

মোদির মন্ত্রিসভা থেকে রাভনীত সিং বিট্টুর পদত্যাগ

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বিট্টু লেখেন, ‘ভারত সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দেশকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভারত এবং বিশেষ করে আমার প্রিয় পাঞ্জাবের মানুষের সেবা করা একটি বিরাট সৌভাগ্

৪ ঘণ্টা আগে

লোহিত সাগরে হুতিদের হামলা নিয়ে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্যবাহী জাহাজ চলাচল করে। ফলে এ অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

৪ ঘণ্টা আগে