ইয়েমেনের সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা গত শুক্রবার (২ জানুয়ারি) দুই বছরের মধ্যে ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে স্বাধীন করার প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে। তবে একই দিনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রাজধানীর আফতাবনগরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নকশা ও প্রযুক্তিতে তৈরি পরিবেশবান্ধব ও নিরাপদ ই-রিকশার পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার সড়কে চলাচলের জন্য পরীক্ষামূলকভাবে এই রিকশাগুলোর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদ
আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে দুঃখজনক হিসেবে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়রের আসনে বসেই ইসরায়েলি লবির তোয়াক্কা না করে সাহসী এক সিদ্ধান্ত নিয়েছেন শহরটির নতুন এবং প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। শপথ নেওয়ার পরই তিনি আগের মেয়র এরিক অ্যাডামসের জারি করা ইসরায়েলপন্থি সব নির্বাহী আদেশ বাতিল করে দিয়েছেন।
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ও দলটির আমির মাওলানা মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে নির্বাচনে তার অংশগ্রহণে আর কোনো আইনি বাধা থাকল না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলা এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ‘বড় ধরনের হামলা’ চালিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি দাবি করেন, মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে ভেনেজুয়েলা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আজ ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসনে বড় ধরনের ধাক্কা খেলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন মাস্টার। শনিবার (৩ জানুয়ারি) সকালে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়।
বাণিজ্য মেলা কেবল পণ্যের প্রদর্শনী নয়, এটি বাংলাদেশের উদ্যোগ, উদ্ভাবন ও বাণিজ্যিক উন্নয়নের প্রদর্শনীও বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
ভেনেজুয়েলার বেশ কয়েকটি রাজ্যের বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা ও বিস্ফোরণের ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে দেশটির সরকার। ভেনেজুয়েলা এই হামলাকে সামরিক আগ্রাসন হিসেবে অভিহিত করেছে। হামলার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।