কেন ভারতে বিশ্বকাপ খেলাকে বাংলাদেশের জন্য অনুকূল মনে করছে না বিসিবি— চিঠিতে তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের পাশাপাশি বিষয়টির পটভূমি তুলে ধরে প্রয়োজনীয় নথি ও রেফারেন্সও সংযুক্ত করা হয়েছে বলে বিসিবি সূত্র জানিয়েছে।
সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শরিফ ওসমান হাদি ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সিতারা পারভীন বীরপ্রতীকের নাম নামকরণের সুপারিশ করা হয়েছে।
ওই চার শিক্ষক হলেন— ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন ও অধ্যাপক ড. মো. মশিউর রহমান। এসব শিক্ষক বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের ডিন, প্রাধ্যক্ষসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। আওয়ামীপন্থি হিসেবে তারা নানা ধরনের সুযোগ-সুবিধা নিতেন বলেও অভিযোগ রয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমেরিকার এই সিদ্ধান্ত শুধু বাংলাদেশের জন্য নয়, বরং ইমিগ্রেশনে যাদের সমস্যা আছে তাদের সবার জন্য। এটি অস্বাভাবিক না হলেও দুঃখজনক ও কষ্টদায়ক। বন্ডের তালিকায় নাম ওঠার পেছনে পূর্ববর্তী সরকারের দায় রয়েছে; তারা সঠিক নীতিনির্ধারণ করতে পারেনি। বর্তমান সরকার এটি সমাধানের চেষ্টা করবে।
এ ছাড়া ব্যক্তিগত উপাত্তের ক্ষেত্রে কিছু শিথিলতা আনা হয়েছে এবং কোম্পানির ক্ষেত্রে কারাদণ্ডের পরিবর্তে অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এতে দেশে বিদেশি বিনিয়োগ ও ক্লাউডভিত্তিক সেবায় ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে সরকার।
স্থানীয়রা বলছিলেন, আবদুল খালেক ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে ভোটের মাঠে থেকে গেলে জোনায়েদ সাকির জন্য নির্বাচন কঠিন হয়ে দাঁড়াবে। সবশেষ তথ্য বলছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন আবদুল খালেক।
সংসদ নির্বাচনে এ আসনে প্রার্থী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ। এনসিপির সঙ্গে নির্বাচনি জোট হওয়ায় হাসনাতকে সমর্থন দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল ইসলাম শহীদ সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে।
ইভারস ইয়াবস বলেন, আমাদের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা ডিসেম্বরের শেষ থেকেই বাংলাদেশে কাজ করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি স্বল্পমেয়াদি পর্যবেক্ষকরা তাদের সঙ্গে যোগ দেবেন। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যসহ সব মিলিয়ে নির্বাচনের সময় ইইউয়ের ২০০ জন পর্যবেক্ষক মাঠে থাকবেন।
বাংলাদেশ ও জার্মান সরকারের মধ্যে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জার্মান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এন্টারপ্রাইজ (জিআইজেড) কর্তৃক প্রস্তাবিত পাঁচটি প্রকল্পের জন্য দুই কোটি ১৭ লাখ ৭০ হাজার ইউরোর অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতি ইউরো ১৪২ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩১০ কোটি টাকার বেশি।
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে এরই মধ্যে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার দেওয়া জবানবন্দি পড়ে শোনান চিফ প্রসিকিউটর। পরে তিনি ট্রাইব্যুনালকে বলেন, সাবেক এই সেনাপ্রধান শারীরিকভাবে উপস্থিত হয়ে এ মামলায় সাক্ষ্য দেবেন।