ক্রীড়া প্রতিবেদক

ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের তিন ম্যাচ ভারত থেকে সরানোর অনুরোধ জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি দ্বিতীয় দফায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে। বাংলাদেশ কেন ভারতে ম্যাচ খেলতে যেতে চায় না, তা বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে চিঠিতে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দ্বিতীয় দফায় আইসিসিকে ইমেইল করে চিঠি পাঠানো হয়েছে বলে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে। সূত্রটি বলছে, আগামী শনিবারের (১০ জানুয়ারির) মধ্যে দ্বিতীয় দফায় এ চিঠির জবাব মিলবে বলে বিসিবি আশা করছে।
কেন ভারতে বিশ্বকাপ খেলাকে বাংলাদেশের জন্য অনুকূল মনে করছে না বিসিবি— চিঠিতে তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের পাশাপাশি বিষয়টির পটভূমি তুলে ধরে প্রয়োজনীয় নথি ও রেফারেন্সও সংযুক্ত করা হয়েছে বলে বিসিবি সূত্র জানিয়েছে।
এর আগে একই অনুরোধ জানিয়ে বিসিবি প্রথম চিঠি আইসিসিকে পাঠায় গত রোববার। ওই চিঠি নিয়ে আইসিসির সঙ্গে বিসিবির ভার্চুয়াল বৈঠক হয় মঙ্গলবার। ক্রিকইনফো জানিয়েছিল, আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখন আর ভেন্যু পরিবর্তন সম্ভব না। বাংলাদেশ ভারতে খেলতে না গেলে ম্যাচগুলো ওয়াকওভার দেওয়া হয়েছে ধরে নেওয়া হবে।
এ খবর প্রকাশ হলে বিসিবি অস্বীকার করে। তারা জানায়, আইসিসি সরাসরি বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নিতে অপারগতা জানায়নি। পরে বুধবার আইসিসি আনুষ্ঠানিকভাবে জানায়, টুর্নামেন্টের মাত্র এক মাস আগে ভেন্যু বদল করা কঠিন। ভারতে খেলার ব্যাপারে বাংলাদেশ যে নিরাপত্তাশঙ্কার কথা জানিয়েছে, সে রকম কিছু হবে না বলেও আশ্বস্ত করা হয়েছে আইসিসির জবাবে।
আইসিসির এ জবাব পেয়ে বুধবার বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেন সভাপতি আমিনুল ইসলামসহ বিসিবির কয়েকজন পরিচালক। পরে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্তে বাংলাদেশ অটল থাকছে।
এরপরই বিসিবির পক্ষ থেকে ফের আরও বিস্তারিতভাবে প্রেক্ষাপট জানিয়ে আইসিসিকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়, যা বৃহস্পতিবার পাঠানো হয়েছে।
এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায়। আচমকা এ সিদ্ধান্ত কতটা ক্রিকেটীয়, তা নিয়ে প্রশ্ন ওঠে।
বিসিসিআইয়ের এ সিদ্ধান্তের পরই বিসিবি ভারতের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে সেখান থেকে বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি জানায়।

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।
৭ দিন আগে
ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু
৮ দিন আগে
দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।
১০ দিন আগে
এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ
১১ দিন আগে