এই অধ্যাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬ নামে অভিহিত হবে। এটি অবিলম্বে কার্যকর হবে।
যুক্তরাষ্ট্র থেকে উল্লেখযোগ্য হারে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে বাংলাদেশ বড় পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে কোনো ধরনের সামরিক অভিযান চালায়, তবে ডেনিশ সেনারা ‘আগে গুলি চালাবে, পরে প্রশ্ন করবে’— এমন কঠোর অবস্থানের কথা জানিয়েছে ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, এটি ১৯৫২ সালে প্রণীত ডেনিশ সেনাবাহিনীর একটি নিয়মের প্রতিফলন, যা এখনো কার্যকর রয়েছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন সামরিক বাহিনী অভিযান চালিয়ে তুলে নিয়ে যাওয়ার পর দেশটির নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের চাপ কমানোর একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে হিমালয় পাদদেশের পঞ্চগড় জেলার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তীব্র শীতের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, যানবাহন চালক, শিশু ও বয়স্করা।
এদিকে বৃহস্পতিবার রাজধানী তেহরান ছাড়াও কোম, ইসফাহান, বন্দর আব্বাস ও বোজনুর্দ শহরে বড় ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মানবাধিকার সংস্থাগুলোর বরাতে ফক্স নিউজ জানিয়েছে, দেশ জুড়ে চলা এ বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাঠভর্তি এক ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নৌ বাহিনীর সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। একই মহাসড়কে কুমিল্লার ইলিয়টগঞ্জের তুরনিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উলটে গেলে দুজন নিহত হয়েছেন।
‘আমার আন্তর্জাতিক আইনের দরকার নেই। আমি মানুষকে আঘাত করতে চাই না’— এমনটি উল্লেখ করে ট্রাম্প বলেছেন, আন্তর্জাতিক আইনের সংজ্ঞা কীভাবে দেওয়া হচ্ছে, তার ওপর নির্ভর করে তিনি সিদ্ধান্ত নেন সে আইন তিনি মানবেন কি না।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আদালত নির্দেশ দিয়েছেন যে পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোটের কোনো কার্যক্রম না করা হয়। সে কারণেএই দুই আসনে ভোটের কার্যক্রম আপাতত বন্ধ করা হয়েছে।
এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে এর আগেও বিক্ষোভ দমনের জন্য ইরান কর্তৃপক্ষ একাধিকবার ইন্টারনেট বন্ধ করেছে। বিভিন্ন সময়ে অন্যান্য দেশেও ইন্টারনেট ব্ল্যাকআউটের মাধ্যমে বিক্ষোভ নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা গেছে সরকারগুলোকে।