অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, জুলাই অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পরিমণ্ডলে প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হওয়া তিনটি রাজনৈতিক দলের দাবির মধ্যে ভারসাম্য রক্ষা করতে গিয়েই প্রতিটি দলের কোনো না কোনো দাবি মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করেছে সরকার। কিন্তু তাতে কি শেষ রক্ষা হলো?
গণভোটকে স্বাগত জানালেও সব দলের ঐকমত্যের ভিত্তিতে প্রণীত যে জুলাই সনদে গত ১৭ অক্টোবর রাজনৈতিক দলগুলো সই করেছে, তার ওপর গণভোট আয়োজনের আহ্বানর জানিয়েছে দলটি।
এ সময় কুমিল্লা-৪ এনসিপি নিশ্চিত করেছে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, মনোনয়নপত্র কেনার মধ্য দিয়ে কুমিল্লা-৪ আসন নিশ্চিত করেছে এনসিপি। এখন শুধু নির্বাচনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা বাকি রইল।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আজ (বৃহস্পতিবার) অধ্যাপক আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগদান করেছেন।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম পড়বে দুই লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি দুই লাখ ৪ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ভরি এক লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪৫ হাজার ৫২০ টাকা।
জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভাষণকে স্বাগত জানিয়েছেন ১২ দলীয় জোটের নেতারা। তারা মনে করছেন, এই ভাষণের মাধ্যমে জাতীয় নির্বাচন নিয়ে সব ধরনের সংশয় কেটে গেছে। জাতীয় সংসদ নির্বাচনের দিনেই জুলাই সনদের গণভোট আয়োজনের সিদ্ধান্তকেও তারা ‘যুগান্তকারী পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন।
দলটি জাতীয় নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানালেও জুলাই সনদের জন্য যে গণভোটের প্রস্তাব করা হয়েছে তাকে ‘গোঁজামিলে পূর্ণ’ বলে অভিহিত করেছে। জাতীয় ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তার বাইরে যেকোনো প্রস্তাবই অনৈক্যের কারণ হতে পারে আশঙ্কা দলটির।
নেত্রকোনার পূর্বধলায় আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা পুলিশ। একই থানায় দায়ের করা একটি বিস্ফোরক মামলার আসামি তারা। আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, জাতীয় ঈদগাহ মাঠের পাশে ফুটপাতে পাওয়া দুটি ড্রামের একটিতে লাশ পাওয়া গেছে। অন্য ড্রামে ছিল চাল। লাশটি মাথাসহ উদ্ধার হয়েছে। অসংখ্য টুকরা হয়েছে লাশটির, এখনো গণনা করা হয়নি।
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অধ্যাপক আলী রীয়াজকে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগদান করেছেন।