জাতীয় ঈদগাহের সামনে ড্রামে মিলল খণ্ডিত মরদেহ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ২০: ০৩
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় ঈদগাহের পাশের সড়কে ফুটপাতে ড্রামের মধ্যে এক পুরুষের খণ্ডবিখণ্ড মরদেহ পাওয়া যায়। ছবি: রাজনীতি ডটকম

রাজধানীর জাতীয় ঈদগাহের সামনের সড়কে দুটি ড্রাম থেকে একজন পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি অসংখ্য টুকরো করে ড্রাম দুটিতে রাখা ছিল। নিহত ব্যক্তির বাড়ি রংপুরের বদরগঞ্জে হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ৬টার দিকে ঈদগাহ মাঠের পাশের পানির পাম্প সংলগ্ন ফুটপাতে ওই ড্রাম দুটি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির মাথা সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। বাকি শরীর ছিল অসংখ্য টুকরো করা।

স্থানীয় কয়েকজন জানান, দুপুরের পরে একটি ভ্যানে করে দুটি ড্রাম ঈদগাহের সামনের ওই ফুটপাতে কে বা কারা ফেলে যায়। দীর্ঘ সময়েও সেই ড্রাম কেউ নিতে আসেনি। একপর্যায়ে ড্রাম থেকে গন্ধ বের হতে শুরু করলে স্থানীয়দের সন্দেহ হয়। ড্রামের ঢাকনা খুললে খণ্ড খণ্ড করা মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা শাহবাগ থানায় খবর দেন।

শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম খান বলেন, আমরা ঘটনাস্থলে আছি। ড্রাম থেকে একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানা চেষ্টা চলছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, যতটুকু শুনেছি, দুপুর আড়াইটা-৩টার দিকে দুজন ব্যক্তি ভ্যানে করে ড্রাম দুটি নিয়ে এসেছেন। চালের ড্রাম মনে করেই তারা রেখে গেছেন। এখানে আশপাশে যারা থাকেন তারা বেশির ভাগই গৃহহীন। তারা ভেবেছেন কেউ কোনো কাজে হয়তো এখানে রেখে গেছেন। পরে ড্রাম থেকে গন্ধ বের হলে তাদের সন্দেহ হয়। ড্রাম খুললে ভেতরে মাংসের টুকরা ধরনের বস্তু দেখতে পান।

ডিসি মাসুদ বলেন, তখনই আমাদের থানায় খবর দেয়, শাহবাগ থানা এখানে আসে। পুলিশ ড্রাম খুলে দেখতে পায়, একটি লাশকে অসংখ্য টুকরো করে ভাগ করা হয়েছে। এখানে প্রকৃতপক্ষে একটি হত্যাকাণ্ড ঘটেছে।

নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপির এই কর্মকর্তা বলেন, মরদেহের আঙুলের ছাপ থেকে প্রাথমিকভাবে যতটুকু তথ্য পেয়েছি, সেটি রংপুরের বদরগঞ্জের একজন ব্যক্তির। যাচাইবাছাই করে মরদেহটি শনাক্ত করার চেষ্টা করছি। সিআইডি (অপরাধ তদন্ত বিভাগ) টিমসহ সবার সঙ্গে আমরা কথা বলছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন ঘটনার বিস্তারিত উদ্‌ঘাটন করা যায়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বেশি দামে বিদ্যুৎ কিনলেও কম দামে বিক্রি করছি: মন্ত্রী

বিদ্যুৎমন্ত্রী বলেন, আগের সরকারের রেখে যাওয়া ৬৭ হাজার কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল। এটি কীভাবে সমাধান করব, সেটি আমিও সহজে বলতে পারি না। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।’

১২ ঘণ্টা আগে

জেলা সদরে ডায়ালাইসিস সেন্টার স্থাপনসহ একনেকে ৮ প্রকল্প অনুমোদন

দেশের জেলা সদর হাসপাতালগুলোতে ১০ শয্যার নতুন কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। প্রায় ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প।

১৪ ঘণ্টা আগে

২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার কবর স্থানান্তর

একুশে পদকপ্রাপ্ত আহমদ ছফা ২০০১ সালের ২৮ জুলাই মারা যান। সে সময় তাকে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানের সাধারণ মানুষের জন্য নির্ধারিত কবরস্থানের অংশে দাফন করা হয়েছিল। সেখানে তার কবর নম্বর ছিল ১০৮০।

১৪ ঘণ্টা আগে

সরকারিতে কমলেও বেসরকারিতে ৩ প্যাকেজেই বাড়ল হজের খরচ

এ বছর বেসরকারি বিশেষ হজ প্যাকেজ ছিল ৭ লাখ ৫০ হাজার টাকা। সাধারণ হজ প্যাকেজ ছিল ৫ লাখ ৫০ হাজার টাকা ও সাশ্রয়ী প্যাকেজ ছিল ৫ লাখ ১০ হাজার টাকা। সে হিসাবে বিশেষ হজ প্যাকেজের খরচ বছরের ব্যবধানে বেড়েছে ৪১ হাজার ৬০ টাকা, সাধারণ প্যাকেজে খরচ বেড়েছে ৪৫ হাজার ৫৮০ টাকা। আর সাশ্রয়ী প্যাকেজে হজের খরচ বেড়েছে ৩ হ

১৫ ঘণ্টা আগে