রাজশাহীর ডাবতলা এলাকায় মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওশিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। একই ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহারও গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে ১৫ মাস দায়িত্ব পালন করার পর নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন ড. নিয়াজ আহমেদ খান। তাকে ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।
বৈঠকে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, ‘জাতীয় পার্টি সব সময়ই নির্বাচনমুখী দল। আমরা বিশ্বাস করি, নির্বাচন ছাড়া অন্য কোনো উপায়ে রাষ্ট্রক্ষমতা অর্জনের সুযোগ নেই। তাই আমাদের সব সময় নির্বাচনের প্রস্তুতি রয়েছে। তবে সেই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। কোনো কারণে নির্বাচন যদি অ
ডা. জাহিদ হোসেন বলেন, ‘আজ অনেকে সংস্কারের কথা বলেন, পরিবর্তনের কথা বলেন। কিন্তু আমি সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই- দেশে রাষ্ট্র মেরামতের সুনির্দিষ্ট কর্মসূচি প্রথম দিয়েছে বিএনপি।’
গোলাম পরওয়ার বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণায় সংকটমুক্ত স্বচ্ছ নির্বাচনের সংকটটা রয়েই গেল। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আদেশের ওপর নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে চলমান ও ঘোষিত আট দলীয় কর্মসূচি অব্যাহত থাকবে।
ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো ও ভোট চাওয়ার কারণে রাজশাহীতে মহিলা দলের দুই কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিতকারী জামায়াতকর্মীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দুই বোন এই দাবি জানান। পবা উপজেলার হরিয়ান
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগের লকডাউনে কোনো মানুষ নেই। এআই দিয়ে কিছু ছবি তৈরি করে তারা লকডাউন পালন করছে। কিছু নেশাগ্রস্ত উচ্ছৃঙ্খল ছেলেদের দিয়ে টাকার বিনিময়ে প্রধান সড়কে গুপ্তভাবে ভোররাতে একটি ঝটিকা মিছিল করে বাসে আগুন দিয়ে ছবি তুলে তারা ফেসবুকে ছেড়ে দিচ্ছে।
শেখ হাসিনার ট্রাইব্যুনালের রায়ের তারিখ ঘোষণাকে আপনারা আসলে কীভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘এসবের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। দেশের বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটতেই পারে। নির্বাচনের সময়সীমার সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই। প্রতিটি ঘটনা ভিন্নভাবে সরকার সমাধ
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার ভাষণের মধ্য দিয়ে নিজের সই করা জুলাই সনদ নিজেই লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিবিসি বাংলাকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘প্রধান উপদেষ্টার ভাষণের কিছু কিছু বিষয়ে আরও ক্ল্যারিফিকেশন দরকার। আমরা নিজেরা বসে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।’