তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও ভোটে বড় ভূমিকা রাজনৈতিক দলগুলোর। দলগুলো আন্তরিকভাবে কাজ করলে নির্বাচন কমিশনকে বাড়তি চাপ নিতে হয় না।
নির্বাচনের প্রস্তুতি এবং নীতিগত বিষয় নিয়ে আলাপের মাধ্যমে নির্বাচনকে অংশগ্রহণমূলক সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার লক্ষ্যে এসব সংলাপ আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে।
সর্বশেষ টেস্টের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদের জায়গায় এসেছেন ইবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ। ইবাদত গত জুনে এবং খালেদ সর্বশেষ টেস্ট খেলেন গত এপ্রিলে, জিম্বাবুয়ের বিপক্ষে। অন্যদিকে আয়ারল্যান্ডের হয়ে অভিষেক হয়েছে স্টিভেন ডোহেনি ও গ্যাভিন হোয়ের। বাদ পড়
২০ বছরের বেশি সময়ের ক্যারিয়ারে খেলাটার প্রতি যে শ্রম, আত্মনিবেদন আর সততা দেখিয়েছেন; সেসবেরই পুরস্কার ১০০ টেস্ট খেলতে পারা। এই টেস্টকে পারফরম্যান্সের রঙে রাঙিয়ে দেওয়ার একটা বাসনা তো থাকতেই পারে তার মনের কোণে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই মাস আগে সড়ক ও জনপথ অধিদপ্তর প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নান্দাইল চৌরাস্তায় তিনটি, জামতলা বাজার, মুশুলী, নান্দাইল সদর ও কানুরামপুর এলাকায় একটি মোট সাতটি যাত্রী ছাউনি নির্মাণ করে।
লেবাননের রাষ্ট্রীয় বার্তাসংস্থা এনএনএ জানায়, মঙ্গলবার উপকূলীয় শহর সাইদার কাছে আইন আল-হিলওয়ে শরণার্থী শিবিরে একটি মসজিদের পার্কিং লটে থাকা গাড়িতে ড্রোন হামলা চালায় ইসরায়েল। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় কমপক্ষে আরও চারজন আহত হন এবং অ্যাম্বুলেন্সে করে আরও আহতদের আশপাশের হাসপাতালে নেওয়া হচ্ছে।
এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ২২ বছরের খরা কাটিয়ে অর্জিত জয়ের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ২ কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ভারতের ওপর আগস্টের শেষ দিকে ৫০ শতাংশ শুল্ক আরোপ করছিলেন ট্রাম্প। এর মধ্যে রাশিয়ান তেল কেনার জন্য ২৫ শতাংশ জরিমানাও ছিল। এরপর ভারতের বৃহত্তম বিদেশি বাজারটিতে রপ্তানি অনেকটা কমে গিয়েছিল।
মঙ্গলবারের বৈঠকে ট্রাম্প ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্য তার আব্রাহাম অ্যাকর্ডে সইয়ের জন্য সৌদি আরবকে চাপ দিতে পারেন। সৌদি আরব এ চুক্তির জন্য ফিলিস্তিন রাষ্ট্রের পথ খুঁজে বের করাকে শর্ত হিসেবে উল্লেখ করে আসছে।