ভারতের বিপক্ষে জয়: ২ কোটি টাকা বোনাস ঘোষণা উপদেষ্টার

ক্রীড়া ডেস্ক
ড্রেসিং রুমে ফুটবলারদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের উল্লাস। ছবি: ভিডিও থেকে

এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ২২ বছরের খরা কাটিয়ে অর্জিত জয়ের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ২ কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত এ ম্যাচে ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। দলের হয়ে একমাত্র গোলটি করেন শেখ মোরসালিন।

ম্যাচটি মাঠে বসে উপভোগ করতে দেখা গেছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে। পরে ম্যাচ শেষে বাংলাদেশের ড্রেসিং রুমে গিয়ে ফুটবলারদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন নেন তিনি।

খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিং রুমে উচ্ছ্বসিত সময়ের একটি ভিডিও উপদেষ্টা নিজেই শেয়ার করেছেন নিজের ভেরিফায়েড পেজে। ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়রা আসিফ মাহমুদকে ঘিরে আনন্দ উদ্‌যাপন করছে ও বোনাস বোনাস বলে চিৎকার করছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালও সেখানে উপস্থিত ছিলেন।

এ সময় ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশ দলের জন্য দুই কোটি টাকা বোনাসের ঘোষণা দেন। উপদেষ্টার তাৎক্ষণিক এ ঘোষণায় খেলোয়াড়দের উল্লাস আরও বেড়ে যায়। একপর্যায়ে তারা উপদেষ্টাকে কাঁধে তুলে নেন।

এর আগে সবশেষ ২০০৩ সালের জানুয়ারিতে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ হারিয়েছিল ভারতকে। এরপর গত ২২ বছরে ১০ ম্যাচের মধ্যে ছয়টি ড্র করলেও বাকি চার ম্যাচ হারতে হয়েছে। জয়ের দেখা মেলেনি। জাতীয় স্টেডিয়ামে শেষ পর্যন্ত সেই জয়ের দেখা মিলল।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

৭ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে
Advertisement