মুশফিকের শততম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ শুরু হওয়া বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্টটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছে। এই ম্যাচ দিয়েই দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এমন এক ঐতিহাসিক মুহূর্তে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সর্বশেষ টেস্টের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদের জায়গায় এসেছেন ইবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ। ইবাদত গত জুনে এবং খালেদ সর্বশেষ টেস্ট খেলেন গত এপ্রিলে, জিম্বাবুয়ের বিপক্ষে। অন্যদিকে আয়ারল্যান্ডের হয়ে অভিষেক হয়েছে স্টিভেন ডোহেনি ও গ‍্যাভিন হোয়ের। বাদ পড়েছেন ব‍্যারি ম‍্যাককার্থি ও ক্রেইগ ইয়াং।

ইতোমধ্যেই সিলেটে প্রথম টেস্ট ইনিংস ও ৪৭ রানে জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্টে আলোচনার সবটা জুড়ে কেবলই মুশফিকের শততম ম‍্যাচ। এই উপলক্ষ‍্য চমৎকার পারফরম‍্যান্স দিয়ে রাঙিয়ে রাখতে চায় বাংলাদেশ।

২০০৫ সালে লর্ডস টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকের। গত ২০ বছরেরও বেশি সময়ে তিনি ৯৯টি টেস্টে করেছেন ৬ হাজার ৩৫১ রান। হাঁকিয়েছেন ১২টি সেঞ্চুরি এবং ২৭ ফিফটি। সর্বোচ্চ স্কোর অপরাজিত ২১৯। বাংলাদেশের একমাত্র ব‍্যাটসম‍্যান হিসেবে তার তিনটি ডাবল সেঞ্চুরি আছে। এছাড়া দুটি ডাবল সেঞ্চুরি করা একমাত্র উইকেটরক্ষক তিনি।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন।

আয়ারল‍্যান্ড একাদশ: অ‍্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক‍্যাম্ফার, চ‍্যাড কারমাইকেল, স্টিভেন ডোহেনি, গ‍্যাভিন হোয়ে, ম‍্যাথু হামফ্রিজ, অ‍্যান্ডি ম‍্যাকব্রাইন, পল স্টার্লিং, জর্ডান নিল, হ‍্যারি টেক্টর, লর্কান টাকার

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফ সভাপতি কাজী সালাহউদ্দিন

আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।

৭ দিন আগে

পিছু হটল ফিফা— বিশ্বকাপের বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনায় কী ছিল?

প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।

৭ দিন আগে

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল টাইগাররা

প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।

৭ দিন আগে

বিশ্বকাপের ‘বিক্রি’ ঠেকাতে ফিফাকে বয়কটের হুমকি উয়েফার

উয়েফা জানিয়েছে, সদস্যদেশগুলো চলতি সপ্তাহেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানাবে। এর ফলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা এখন বড় বাধার মুখে পড়েছে।

৮ দিন আগে