ট্রাম্পের শুল্ক, তবু যুক্তরাষ্ট্রে ১৪ শতাংশ রপ্তানি বেড়েছে ভারতের

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ হারে শুল্ক আরোপ সত্ত্বেও অক্টোবরে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের রপ্তানি সেপ্টেম্বরের তুলনায় সাড়ে ১৪ শতাংশ বেড়েছে। অথচ অক্টোবরে ভারতের সার্বিক রপ্তানি কমে গেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ভারতের ওপর আগস্টের শেষ দিকে ৫০ শতাংশ শুল্ক আরোপ করছিলেন ট্রাম্প। এর মধ্যে রাশিয়ান তেল কেনার জন্য ২৫ শতাংশ জরিমানাও ছিল। এরপর ভারতের বৃহত্তম বিদেশি বাজারটিতে রপ্তানি অনেকটা কমে গিয়েছিল।

পরে ভারতীয় রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলো যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি এলপিজি আমদানিতে রাজি হয়। এ ছাড়া ট্রাম্প কিছু ভারতীয় কৃষিপণ্যকে পারস্পারিক শুল্ক থেকে অব্যাহতিও দেন। এগুলোই ভারতের জন্য সহায়ক হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়েও দীর্ঘ আলোচনা চলমান। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তির মূল বিষয়গুলো নিয়ে আলোচনা অনেকটাই শেষের দিকে।

এর মধ্যেই এলো অক্টোবরে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের রপ্তানি আগের মাসের তুলনায় ১৪ শতাংশ বৃদ্ধির খবর। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ মাসে ভারতের সার্বিক রপ্তানি প্রায় ১২ শতাংশ কমে গেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক, চিংড়ি এবং রত্ন ও গহনাসহ বিভিন্ন পণ্য রপ্তানি করে থাকে ভারত। যুক্তরাষ্ট্রে এসব পণ্যের প্রধান রপ্তানিকারকও ভারত।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের ৩ তেলের ট্যাংকারে মার্কিন হামলা

হামলার পরপরই পাল্টা জবাব হিসেবে মার্কিন বাহিনী ইরানের খার্গ দ্বীপের কাছে 'এম/টি ডাউনি' এবং জাস্ক উপকূলের কাছে 'এম/টি স্টার্ক ১' নামের দুটি তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু বানায় এবং সেগুলোকে ‘স্থায়ীভাবে অচল’ করে দেয়। এছাড়া ওমান উপসাগরের কাছে থাকা 'এম/টি কায়লো' (যা 'নোক্সেন' নামেও পরিচিত) নামের আরেকটি খা

৯ ঘণ্টা আগে

অভিবাসনবিরোধী বিক্ষোভে ডোভার বন্দর অবরুদ্ধ, রাস্তায় নামল মুখোশধারীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, কালো পোশাক ও মুখোশ পরা বিপুলসংখ্যক মানুষ দলবদ্ধভাবে ডোভার বন্দরের দিকে হাঁটছেন। পরে তারা এ২০ সড়কে হাত ধরে মানবপ্রাচীর তৈরি করে যান চলাচল বন্ধ করে দেন।

২১ ঘণ্টা আগে

ভুল নয়, ‘হাফলা’ নীতির কারণেই ইসরায়েলি হামলায় প্রাণ হারান ৭ ত্রাণকর্মী

ইসরায়েলি সেনাবাহিনীর প্রাথমিক তদন্তে বলা হয়েছিল, সেনারা গাড়ির ভেতরে হামাসের সদস্য থাকার ভুল ধারণা থেকে হামলা চালিয়েছিল। আইডিএফ পরে স্বীকার করে যে ঘটনাটিতে গুরুতর ভুল হয়েছিল এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছিল।

১ দিন আগে

খারগ দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা

বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেকের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদক ইরান। যুদ্ধ শুরুর আগে দেশটির অপরিশোধিত তেলের ৯০ শতাংশই খারগ দ্বীপের মাধ্যমে রপ্তানি করা হতো। তবে এপ্রিলের মাঝামাঝি যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির ওপর অবরোধ আরোপের পর থেকে এই তেল সরবরাহে বিঘ্ন ঘটছে।

১ দিন আগে
Advertisement