এতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফিরিয়ে দেওয়া হয়েছে দলের প্রাথমিক সদস্যপদ।
ফজলে এলাহি আকবর বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) আজ শারীরিকভাবে একটু অসুস্থ। আগামীকাল (শুক্রবার) শারীরিক অবস্থার পরিবর্তন হলে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করার পরিকল্পনা রয়েছে তার।’
এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে দলীয় পদ হারানোর এক বছর ১০ মাস পর আবারও ‘ঘরে ফিরলেন’ রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকাকেন্দ্রিক প্রভাবশালী বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন।
দেশের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন মারা গেছেন ঢাকা বিভাগে, বাকি দুজনের একজন ময়মনসিংহ ও একজন চট্টগ্রাম বিভাগে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৩৫৩ জনের মৃত্যু হলো দেশে।
বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার দাবিতে শেষ পর্যন্ত অনুমোদন দিয়েছে সরকার। এ সচিবালায় থাকবে উচ্চ আদালতের অধীনে। এর মধ্য দিয়ে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের প্রক্রিয়াটি চূড়ান্তভাবে বাস্তবায়নের দিকে এগিয়ে গেল মনে করছে সরকার।
পেট্রোবাংলা সূত্রে জানা যায়, ১৯৮৩ সালে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায় কৈলাশটিলায়। দেশের অন্যতম পুরনো এই কূপ থেকে গ্যাস সরবরাহ করা হয়েছে প্রায় ৩৬ বছর। ২০১৯ সালের পর আর এখান থেকে কোনো গ্যাস পাওয়া যায়নি।
পররাষ্ট্র সচিব সিয়াম বলেন, এ সংবাদ সম্মেলন ও সংবাদ কর্মীদের সঙ্গে যে আলাপ চলছে, তা সম্পূর্ণই ভুটান সফরসংক্রান্ত। এর বাইরে অন্য কোনো বিষয়ে আলোচনা করা অসৌজন্যমূলক হবে। আমি আশা করি আপনারা বিষয়টি বুঝবেন এবং প্রশ্নোত্তর পর্বও দ্বিপাক্ষিক সফরেই সীমাবদ্ধ রাখবেন।
রিজভী বলেন, ক্ষমতায়ের টিকে থাকতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরীর পথরুদ্ধ করবে।
জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ভারতকে চিঠি পাঠাবে। সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এই তথ্য জানিয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজলা গেট সংলগ্ন একটি খাবার হোটেল থেকে প্রকাশ্যে অস্ত্রের মুখে দুই শিক্ষার্থীকে অপহরণ করে মুখোশধারী একদল হামলাকারী। বুধবার রাত সাড়ে ১০টার দিকে সংঘটিত এ ঘটনা ক্যাম্পাসজুড়ে চাঞ্চল্য ও সমালোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।