কলকাতার গণাধ্যম আনন্দবাজারের খবর বলছে, সকালে বাংলাদেশে ভূমিকম্প আঘাত করার সময়ই কলকাতা থেকে শুরু করে কোচবিহার, কাকদ্বীপ, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের হিসাব বলছে, ভূমিকম্পের অনুমিত মাত্রা রিখটার স্কেলে ৫.২। বাংলাদেশের নরসিংদীর ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে এর উৎপত্তি। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে এটি প্রভাব ফেলেছে।
সেখানে রাষ্ট্রপতি শিখা অনির্বাণের বেদীতে পুষ্পস্তবক অর্পণের পর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন। তিন বাহিনীর একটি চৌকস দল এ সময় সামরিক কায়দায় অভিবাদন জানায়। বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে রাষ্ট্রপতি শিখা অনির্বাণ চত্বরে রাখা পরিদর্শন বইয়ে সই করেন।
শরিক দলগুলোর নেতাদের অভিযোগ, এর বাইরেও অনেককে আরও আগেই অনানুষ্ঠানিকভাবে সংসদ নির্বাচনে আসন ছাড় দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কিন্তু এতদিনেও চূড়ান্ত সিদ্ধান্ত না জানানোর কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ভারতকে অস্ত্র সরবরাহকারী দেশের তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। তবে গত কয়েক বছরে দেশটি থেকে অস্ত্র কেনার পরিমাণ কমিয়ে দিয়েছে ভারত। তথ্য বলছে, ২০১৭ সাল থেকে ২০২৩ সালের মধ্যে এ হার ৬২ শতাংশ থেকে কমে ৩৪ শতাংশ হয়েছে।
জুলাই সনদের প্রস্তাবনা অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানিয়েছে দলটি। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নয়, বরং এর পরের জাতীয় নির্বাচন থেকে এনসিপি এই সরকারব্যবস্থা প্রবর্তন করার দাবি জানিয়েছে।
আবুল সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরাখালা পাগলীর মেলামঞ্চে গান পরিবেশন করেন আবুল সরকার। এ সময় তিনি ধর্ম অবমাননা করেন ও আল্লাহকে নিয়ে ‘কটূক্তি’ করেন।
পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) ফুটেজে দেখা গেছে, ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ভবনের ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে গেছেন। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
এতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফিরিয়ে দেওয়া হয়েছে দলের প্রাথমিক সদস্যপদ।
ফজলে এলাহি আকবর বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) আজ শারীরিকভাবে একটু অসুস্থ। আগামীকাল (শুক্রবার) শারীরিক অবস্থার পরিবর্তন হলে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করার পরিকল্পনা রয়েছে তার।’