প্রতিবেদক, রাজনীতি ডটকম

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করে আপিল বিভাগের দেওয়া রায়কে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
তবে জুলাই সনদের প্রস্তাবনা অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানিয়েছে দলটি। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নয়, বরং এর পরের জাতীয় নির্বাচন থেকে এনসিপি এই সরকারব্যবস্থা প্রবর্তন করার দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের এমন অবস্থানের কথা তুলে ধরেন সদস্য সচিব আখতার হোসেন।
আখতার হোসেন বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে যে প্রক্রিয়ার ব্যাপারে আমরা সম্মত হয়েছি, জুলাই সনদে যে প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে নিয়ে আসার কথা বলা হয়েছে, সামনের দিনে তত্ত্বাবধায়ক সরকারকে সেই প্রক্রিয়াতে গঠন করতে হবে। এ আহ্বান ও বাধ্যবাধকতার কথা জানিয়ে আজকের (তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল) যে রায়, সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি।
এনসিপির সদস্য সচিব বলেন, বাংলাদেশের উচ্চ আদালত যে যুগান্তকারী রায় দিয়েছেন তার মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের সময়কার এক কলঙ্কজনক রায় থেকে বাংলাদেশের বিচার বিভাগ ও জাতি মুক্তি পেয়েছে। এ ঘটনাকে আমরা ইতিবাচক হিসেবে দেখি।
সংশোধনী নয়, জুলাই সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি পুনর্ব্যক্ত করে আখতার বলেন, আজকের রায়ের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্স্থাপিত হলেও তা স্বয়ংক্রিয়ভাবে হওয়ার সুযোগ নেই। পরবর্তী সংসদের মধ্য দিয়ে এটাকে নিয়ে আসতে হবে। সে ক্ষেত্রে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার বাইরে গিয়েও কোনোভাবেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করার সুযোগ নেই।
আখতার আরও বলেন, আগামী সংসদে একটি সংবিধান সংস্কার পরিষদ হবে। এই পরিষদ জুলাই সনদে যেভাবে বিবৃত আছে, ঠিক সেভাবেই তারা সেটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করবে। অতএব সংশোধনীতে যেভাবে আছে সেভাবে নয়, জুলাই সনদে যেভাবে আছে সেভাবেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে।
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই বলে মনে করেছে এনসিপি। আখতার বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কার, বিচার ও নির্বাচন দিতে ক্ষমতায় এসেছে। তাদের মধ্য দিয়েই সামনে নির্বাচনটা হতে হবে। ফলে এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো প্রয়োজনীয়তা নেই।
সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ অন্যার উপস্থিত ছিলেন।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অংশ হিসেবে গঠিত জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি প্রথমবারের মতো আগামী ৪ আগস্ট বৈঠকে বসছে। তবে সংবিধান সংস্কার নাকি সংশোধন— এ মৌলিক মতপার্থক্যের কারণে বিরোধী দল এখনো কমিটিতে যোগ না দেওয়ায় তাদের জন্য নির্ধারিত পাঁচটি পদ শূন্যই থাকছে।
১৬ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে মানুষের আত্মত্যাগ এবং পরবর্তী জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পরও রাষ্ট্র ও প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমি দেখছি যে, কিছুই বদলায়নি।’
১৬ ঘণ্টা আগে
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা উভয়েই একমত, পারস্পরিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং আমি যেমন সবসময় বলি, সার্বভৌম সমতার ভিত্তিতে আমাদের দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত।’
২০ ঘণ্টা আগে
অভিযোগ অনুযায়ী, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন। এ ছাড়া আরও ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ জনের বিরুদ্ধে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও নেতাকর্মীদের মারধরের অভিযোগ করেছে দলটি।
১ দিন আগে