১৭ মোবাইল ও লাখ টাকা লুটে অভিযুক্ত ২ পুলিশ সদস্যকে প্রত্যাহার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর বাজারে আলী আহমদ আলতাফের ‘জান্নাত টেলিকম’ থেকে ১৭টি মোবাইল ফোন ও এক লাখ টাকা লুটে নেওয়ার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২৮ জুলাই) দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন, জেলার মাধবপুর থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) দ্বীন মোহাম্মদ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল হাকিম।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ব্যবসায়ী আলী আহমদ আলতাফের নামে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই। তারপরও এসআই দ্বীন মোহাম্মদ ও এএসআই আব্দুল হাকিম সেদিন বিকেলে তার দোকানে গিয়ে তল্লাশি করেন এবং সেখান থেকে ১৭টি মোবাইল ফোন ও এক লাখ টাকা লুটে নেন।

পরে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় এ ঘটনা আপসে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। এরই মধ্যে গত শনিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের এক আদেশে দুজনকে মাধবপুর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

এ বিষয়ে পুলিশ সুপার আক্তার হোসেন বলেন, ‘এসআই দ্বীন মোহাম্মদ ও এএসআই আব্দুল হাকিমের বিরুদ্ধে একটি অভিযোগ আছে। তদন্তের প্রাথমিক পর্যায়ে তাদের কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’

এদিকে, পুলিশের কাছে এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ আসেনি এবং মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতেই দুজনকে প্রত্যাহার করা হয় বলে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নির্মলেন্দু চক্রবর্তী জানান।

এসআই দ্বীন মোহাম্মদ কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে হামলা ও ভাঙচুরের অভিযোগে এক হাজার ৪০০ জনের নামে দায়ের করা মামলার দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

১০ ঘণ্টা আগে

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১ দিন আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে