পরকীয়ায় বাধা দেওয়ায় পেট্রোল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যা

রাজশাহী ব্যুরো

রাজশাহীর তানোর উপজেলায় পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রী সাথী বেগমকে (২২) পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আয়াতুল্লাহের (২৬) বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় শুক্রবার আয়াতুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত গৃহবধূর সাথী বেগম দুই সন্তানের মা। তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হাকরইল গ্রামের বাবার শহিদুল ইসলামের মেয়ে। তার ঘাতক স্বামী আয়াতুল্লাহ তানোর উপজেলার নয়টি পাড়া গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে স্বামী আয়াতুল্লাহর পরকীয়ায় বাধা দিয়ে আসছিলেন স্ত্রী সাথী বেগম। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ও ঝগড়া চলে আসছিল। বুধবার দুপুরে এর জেরে আয়তুল্লাহ বাজার থেকে পেট্রোল এনে স্ত্রীর শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় প্রতিবেশিরা ওই গৃহবধূকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় নেওয়ার পথে সাথীর মৃত্যু হয়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, পরকীয়ার জেরে স্বামী তার স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করে। এ ঘটনায় তানোর থানায় হত্যা মামলা হয়েছে। পুলিশ গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

২১ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১ দিন আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১ দিন আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১ দিন আগে