রাজশাহী ব্যুরো

রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে সাব্বির আহম্মেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর চন্দ্রীমা থানার ছোট বনগ্রামের খোরশেদের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে মিজানুর রহমান নামে অপর এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত সাব্বির আহম্মেদ ছোট বনগ্রামের খোরশেদের মোড় এলাকার হায়দার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত সাব্বির আহম্মেদ ও আটক মিজানুর রহমানের মধ্যে টাকা লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিলো। এর জেরে তাদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে ছুরিকাঘাতে আহত হন সাব্বির। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। পরে এই ঘটনায় জড়িতের অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে মিজানুর রহমানকে আটক করে।
এ বিষয়ে চন্দ্রিমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সিদ্দিকুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে সাব্বিরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে মিজানুর নামের একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ রামেক হাসপাতালের মর্গে রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
২১ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১ দিন আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১ দিন আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১ দিন আগে